হোম > খেলা > ক্রিকেট

পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের নিলামে জায়গা পেয়েছেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। যা পাকিস্তান বাদে অন্য কোনো দেশের তৃতীয় সর্বোচ্চ ক্রিকেটারের উপস্থিতি। অস্ট্রেলিয়ার ৬০ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ৫৭ ক্রিকেটার রয়েছেন এই লিস্টে। নিলামের ক্রিকেটারদের এই তালিকা গতকাল প্রকাশ করেছে পিসিবি।

বাংলাদেশ থেকে শুধু মোস্তাফিজুর রহমান পিএসএলে দল পেয়েছেন। সরাসরি চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটারের একজন হয়ে তারকা এ পেসার খেলবেন লাহোর কালান্দার্সে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও জাকির হাসান নাম দিয়েছেন নিলামে। নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য এই তিনজনের—দুই কোটি ২০ লাখ রুপি করে।

নিলামে নাম লিখেছেন বাংলাদেশের জাতীয় দলের অনেক ক্রিকেটার। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি করে।

আর ৬০ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান, আকবর আলী ও আলিস আল ইসলাম। এছাড়া নিলামে নাম আছে দেশের আনক্যাপড ক্রিকেটাররাও। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে এবারই প্রথম নিলাম হতে যাচ্ছে পিএসএলে। লাহোরে আগামী ১১ ফেব্রুয়ারি হবে নিলাম।

বাংলাদেশের কে কোন ক্যাটাগরিতে

২ কোটি ২০ লাখ রুপি ক্যাটাগরি: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং জাকির হাসান

১ কোটি ১০ লাখ রুপি ক্যাটাগরি: রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং ইয়াসির আলী।

৬ লাখ রুপি ক্যাটাগরি: আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী অনিক, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার এবং তানজিম হাসান সাকিব।

ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে পিসিবি!

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু পাকিস্তানের

বয়কট বিতর্ক নিয়ে বিশ্বকাপ শুরু

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচসহ আরও যত খেলা

সোহানের ঝড়ো ব্যাটিংয়ে দুর্বারের জয়

বিশ্বকাপে সমর্থন চেয়ে সালমান বললেন, বাংলাদেশিরা আমাদের ভাই

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলার অনুরোধ শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের টার্গেট ৩০০ রান

পাকিস্তানের মন গলাতে জয় শাহকে যেতে বললেন মানি

বিশ্বকাপে যাচ্ছেন আতহার আলী