হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম সেশন

সেঞ্চুরিয়ন টেস্ট

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টিতে ভেস্তে গেল সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম সেশন। নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্নবিরতির সিদ্ধান্ত নিয়েছেন কর্তব্যরত আম্পায়াররা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি সেঞ্চুরিয়ন টেস্টের খেলা। মাঠে এসে গা গরমও করতে পারেননি ক্রিকেটাররা। নির্ধারিত সময়ে হয়নি টসও।

গত দুই ঘণ্টা ধরে থেমে থেমে চলছে বৃষ্টি। তবে এই মুহূর্তে বৃষ্টি থেমেছে এবং রোদ উঠতে শুরু করেছে সেঞ্চুরিয়নে।

সিরিজের প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে রয়েছে। সিরিজ বাঁচাতে হলে সেঞ্চুরিয়নে দ্বিতীয় এবং শেষ টেস্টে বাংলাদেশকে জিততেই হবে।

ম্যাচ শুরু হওয়ার আগেই সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে আগের পরিকল্পনা থেকে বেরিয়ে এসে নতুন পরিকল্পনা করতে হচ্ছে উভয় দলকে।

এমনিতেই সেঞ্চুরিয়নে পেস বোলাররা বাড়তি সুবিধা পান। সকালের বৃষ্টির কারণে এই তেজি উইকেটে ব্যাটিং করা ব্যাটারদের জন্য আরো দূরূহ হয়ে দাঁড়াবে। এই ম্যাচে টস এখন বড় গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলো। টসে জয়ী দল বোলিং বেছে নিতে পারে।

সেঞ্চুরিয়নে বৃষ্টি, নির্ধারিত সময়ে টস হয়নি

সেঞ্চুরিয়নে কি সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

কেউ না কেউ দায়িত্ব নেবে, বিশ্বাস সিমন্সের

পাকিস্তানের কাছে হারল ভারত

প্রোটিয়াদের একাদশে নরকিয়া-ডি জর্জিরা

ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

৭ শহরে একাডেমি ও নারীদের মাতৃত্বকালীন ছুটিসহ বেশকিছু নতুন উদ্যোগ বিসিবির

পান্তের ব্যাটে রেকর্ডের ঝড়, ৭২০ রানে ইনিংস ঘোষণা ভারতের

ছোট পর্দায় লিভারপুল-ম্যানইউ ম্যাচের সঙ্গে থাকছে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লড়াই

একজন পেসার কম খেলানোয় ডোনাল্ডও ‘হতবাক’