হোম > খেলা > ক্রিকেট

ইমার্জিং নেশন্স ট্রফিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার দেখলেন নাহিদা আক্তার। আইসিসির নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল।

সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মোটে ১০৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৫ বল হাতে রেখেই সেই রান টপকে যায় পাকিস্তান নারী দল।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানেই বাংলাদেশের দুই ওপেনার সাথী রাণি এবং দিলারা আক্তার সাজঘরের পথ ধরেন।

সদ্য অধিনায়কত্ব হারানো নিগার সুলতানা হাল ধরেন মিডল অর্ডারে। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলেন ওয়ানডে অধিনায়ক। নিগারের ওই ২৭ রানের ইনিংসটিই ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

তবে তাকে সঙ্গ দিতে পারেননি তেমন কেউ। ফর্মে থাকা সোবহানা মোস্তারি এবং শারমিন আক্তার দুই অঙ্কও ছুঁতে পারেননি। দলীয় ৬৪ রানে নিগারের বিদায়ের পর আরও বিপদে পড়ে বাংলাদেশ।

এক পর্যায়ে ৬৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান কোনোমতে স্কোরটা তিন অঙ্কে নিয়ে যান। ২০ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা। ১৮ বলে ১১ রান করেন রাবেয়া।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন তুবা হাসান। ২ উইকেট নেন নাসরা সানধু।

জবাব দিতে নেমে হেসেখেলেই বাংলাদেশের লক্ষ্য পেরিয়েছে পাকিস্তান নারী দল। ওপেনিংয়ে সাদাফ শামাস ৩৭ বলে ৩৭ রান করেছেন। তিনে নামা মুনীবা আলী ৩৪ বলে ৩১ রানের ইনিংস খেলেছেন। ১৮ বলে ২৭ রানের ক্যামিও খেলেছেন আয়েশা জাফর।

আট বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক, মুখ খুলছেন কামিন্স

সাকিবের সাত উইকেটে পাকিস্তানের লিড

যুব এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে ভারত-পাকিস্তান

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দলের দুই বহর দক্ষিণ আফ্রিকায়

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ শেষ বাংলাদেশের যুবাদের

দক্ষিণ আফ্রিকা সফরে অগ্নিপরীক্ষা

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি নাÑবাভুমা

ফের আইপিএলে খেলতে আগ্রহী মোস্তাফিজ

সেরা দশে রহমত শাহ, ক্যারিয়ার-সেরা র‌্যাংকিংয়ে হৃদয়

ধনাঞ্জয়া-কুশলের সেঞ্চুরিতে লঙ্কানদের আধিপত্য