হোম > খেলা > ক্রিকেট

স্কটিশ কন্যাদের হারাল বাংলাদেশ

ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস রিপোর্টার

চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির টানা তৃতীয় দুর্দান্ত হাফ-সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে দেশের মেয়েরা। এডিনবরায় এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে, ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তবে শুরুটা আশানুরূপ হয়নি দলের। স্কটিশ বোলারদের তোপের মুখে দলীয় মাত্র ২৩ রানের মধ্যেই টপ-অর্ডারের তিন ব্যাটার—দিলারা আক্তার, জুরাইয়া ফেরদৌস ও তাজ নেহার প্যাভিলিয়নে ফিরে যান।

প্রাথমিক এই বিপর্যয় ধাক্কা সামাল দিতে ক্রিজে আসেন অধিনায়ক নিগার সুলতানা। চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তিনি। এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে ৭৭ রানের একটি মহামূল্যবান জুটি যোগ করেন। ৩১ বলে ৩৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলে সোবহানা বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রেখে দলকে টেনে নেন নিগার।

চলতি সিরিজে নিগারের ব্যাটে যেন রানের ফোয়ারা ছুটছে। আগের ম্যাচগুলোর ৪৬* ও ৭৭ রানের পর আজ তিনি তুলে নেন সিরিজের টানা তৃতীয় হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। হন ম্যাচসেরা। ইনিংসের শেষ দিকে স্বর্ণা আক্তারের দ্রুতগতির ২০ রানের ক্যামিওতে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৫২ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

পাকিস্তানকে হারিয়ে সমতায় অস্ট্রেলিয়া

হাবিবুরের দ্রুততম ফিফটির রেকর্ড ছোঁয়ার দিনে ছয় সেঞ্চুরি

১৫ বলের ফিফটিতে হাবিবুর স্পর্শ করলেন পারভেজের রেকর্ড

আগামীকাল মাঠে ফিরছে ডিপিএল

এক ওভারে ছয় ছক্কার ‘এলিট ক্লাবে’ নেপালের কুশাল ভুর্টেল

বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় হার

হাজারতম ওয়ানডেতে পাকিস্তানের জয়, অভিষেকেই ইতিহাস গড়লেন মিনহাস

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি