হোম > খেলা > ক্রিকেট

৪ মে শুরু ঢাকা ডিপিএল, থাকছে না সুপার লিগ পর্ব

স্পোর্টস রিপোর্টার

দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫–২৬ মৌসুম আগামী ৪ মে শুরু হতে যাচ্ছে। চলবে ১১ জুন পর্যন্ত। ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। শিগগিরই ম্যাচ ভেন্যু ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আসন্ন মৌসুমে কাঠামোগত পরিবর্তন এনেছে আয়োজকরা। দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। এবার লিগে সুপার লিগ পর্ব থাকছে না, বরং একটি মাত্র লিগ পর্বেই চূড়ান্ত অবস্থান নির্ধারণ হবে। তবে নিয়ম অনুযায়ী অবনমন লিগ (রেলিগেশন লিগ) অনুষ্ঠিত হবে, যেখানে দলগুলোর প্রথম বিভাগে অবনমনের বিষয়টি নির্ধারণ করা হবে। সব মিলিয়ে এবারের মৌসুমে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লিগ পর্বে থাকবে ৬৬টি ম্যাচ, আর রেলিগেশন লিগে হবে আরও ৩টি ম্যাচ।

দেশের শীর্ষ লিস্ট 'এ' মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে ঢাকার শীর্ষস্থানীয় ১২টি ক্লাব। যেখানে রয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবের পাশাপাশি রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে

মাঝের ওভারে বদলে গেছে ম্যাচের ভাগ্য

ফিশারের ১ বলে শামীমের ১৭ রান!

ব্যাটিং পারফরম্যান্সকেই ‘জয়ের চাবিকাঠি’ বলছেন লিটন

‘ছক্কাই পার্থক্য গড়ে দিয়েছে’—হারের পর নিক কেলি

হৃদয়ের ফিফটিতে দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

হৃদয়-শামীমের বীরত্বে জয়ে শুরু টি-টোয়েন্টি সিরিজ

অভিজ্ঞতায় বাংলাদেশ, পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড

বাংলাদেশে ফিরছে বল-বয় সংস্কৃতি

পাকিস্তান সিরিজে প্রথম টেস্টে নতুন মুখ অমিত-তামিম