হোম > খেলা > ক্রিকেট

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর আগে ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসির মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী ও মাশরাফি বিন মুর্তজা। ১৬ বছর আগে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেন তামিম। এই বোর্ডের সামনে তার হাতে নতুন একটি স্মারক তুলে দিল দেওয়া হলো।

তামিমের সঙ্গে এবার আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের সোফি ডিভাউন ও সুজি বেটস এবং ইংলিশ বংশোদ্ভুত সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও এখন ধারাভাষ্যকার মেলানি জোন্স। এর আগে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়েছিলেন তামিম।

আজীবন সদস্যপদ পাওয়া নতুন সদস্যদের স্বাগত জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, ‘পাঁচজন অসামান্য ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানী সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। খেলার প্রতি তাদের আজীবন নিবেদনের জন্য তারা প্রত্যেকেই এই স্বীকৃতির যোগ্য। আগামী বছরগুলোতে এমসিসি সদস্য হিসেবে লর্ডসে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর