হোম > খেলা > ক্রিকেট

টি-টোয়েন্টিতেও হারে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো করতে পারল না বাংলাদেশ। আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হারল তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭০ রান তুলেছিল জিম্বাবুয়ে। জবাবে ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামীকাল বুলাওয়ের মাঠেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
ভেন্যু বদলালেও বাংলাদেশের ব্যাটিংয়ের গল্প বদলায়নি। বুলাওয়ের মাঠেও প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পেসারদের সামনে ব্যর্থ হলেন বাংলাদেশের ব্যাটাররা। এবারও বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন এনগারাভা আর মুজারাবানি মিলে। এর মধ্যে ৫৪ রানের ইনিংস খেলে ইয়াসির আলী নিজেকে আলাদা করে রাখেন। এনগারাভা ও মুজারাবানি ৪টি করে উইকেট নেন। এর আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের কোনো ব্যাটার ফিফটির ইনিংস খেলতে না পারলেও বেনেটের ৪৪, বুলসের অপরাজিত ৩০ রানের সুবাদে দেড়শর বেশি স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা সর্বোচ্চ ৪ উইকেট নেন। ২টি উইকেট পান সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৭০/৬ (বেনেট ৪৪, বুলস ৩০*, মায়ার্স ২০, রাজা ২০; নাহিদ ৪/২৬ ও সাইফউদ্দিন ২/৩৫)।
বাংলাদেশ : ১৯ ওভারে ১৩৮ (ইয়াসির ৫৪, মেহেদী ১৯, তানজিদ ১৬; মুজারাবানি ৪/১৭, এনগারাভা ৪/২৬)।
ফল : জিম্বাবুয়ে ৩২ রানে জয়ী।
ম্যাচসেরা : রিচার্ড এনগারাভা (জিম্বাবুয়ে)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে জিম্বাবুয়ে।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল