হোম > খেলা > ক্রিকেট

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু

স্পোর্টস রিপোর্টার

আজ শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। এই সিরিজে বাংলাদেশ দলে অনুপস্থিত এক ঝাঁক তারকা খেলোয়াড়। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন ও হাসান মাহমুদ খেলছেন না। তারা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে ব্যস্ত থাকবেন। আর ইনজুরির কারণে মোস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ। তাই জিম্বাবুয়ের ঘরের মাঠে বাংলাদেশের জন্য টি-টোয়েন্টি সিরিজটি হতে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জের। সিকান্দার রাজার নেতৃত্বে খেলবে জিম্বাবুয়ে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কুড়ি ওভারের ক্রিকেট খেলছে তারা। টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটছে তাদের। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও সহ-আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেন জিম্বাবুইয়ানরা। ওই সাফল্যের ছন্দ ধরে রাখার টার্গেট থাকবে তাদের। বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা না থাকায় সুযোগ কাজে লাগানোর চেষ্টা থাকবে স্বাগতিকরা। এরই মধ্যে সফরকারী বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেছে তারা। এই সাফল্যই তাদের টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী করে তুলছে। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে গত জুনে ঘরের মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে—ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের জয়টি। যেভাবে ব্যাটাররা ফিরেছেন, ছন্দটা ধরে রাখতে পারলে টি-টোয়েন্টি সিরিজেও ভালো কিছু হতে পারে। মোস্তাফিজের অনুপস্থিতিতে বল হাতে নজর কাড়তে পারেন তরুণ নাহিদ রানা। জিম্বাবুয়ের উইকেটে দারুণ বোলিং করছেন এই ফাস্ট বোলার। ওয়ানডে সিরিজে দলের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট শিকার তার। টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা কম হলেও বুলাওয়ের উইকেট নাহিদ রানার জন্য সহায়ক হতে পারে। নাহিদের সঙ্গে শরিফুল ইসলাম ও নবীন আব্দুল গাফ্ফার সাকলাইন পেস আক্রমণে যোগ দেবেন। আর লিটন না থাকায় বাড়তি দায়িত্ব নিয়ে ব্যাটিংয়ে লড়বে হবে তাওহিদ হৃদয়কে।
এ পর্যন্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে মোট ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের জয় ১৭টি। আর জিম্বাবুয়ের জয় ৮টি। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে মিরপুরের মাঠে দুদল মুখোমুখি হয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সবশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে এসেছিল তারা। এর আগে জিম্বাবুয়ের মাঠে একটি সিরিজে হার ও একটিতে ড্রয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের।

শেষ ম্যাচে সান্ত্বনার জয় বাংলাদেশের

শেষটা কি জয়ে রাঙাতে পারবে বাংলাদেশ

ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮

আজ সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় বৃথা গেল নাহিদের আগুনঝরা বোলিং

সহজ ম্যাচটাও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে চমক, তিন বছর পর ফিরলেন ইয়াসির