হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশে উইকেট বোঝা কঠিন, এটাই এখানকার ক্রিকেটের সৌন্দর্য্য’

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

সাগরিকায় সকাল থেকেই ছিল কিউরেটর জাহিদ রেজা বাবু ও টনি হেমিংয়ের ব্যস্ততা। তাদের ব্যস্ততার পুরোটায় উইকেট ঘিরে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের সঙ্গে বেশ লম্বা সময় কথা বলেন উইকেট নিয়ে। কিউরেটরের সঙ্গে আলোচনার পরও উইকেট সাধারণভাবে বোঝা দায়, এমনটাই আজ বুধবার সংবাদ সম্মেলনে জানান বোলিং কোচ শন টেইট।

উদাহরণটাও দারুণ দিয়েছেন শন টেইট। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের উদারণ টেনে তিনি উইকেট না বোঝার ব্যাপারটা ব্যাখ্যা করেছেন।

শন টেইটের ভাষ্য, ‘আমি বাংলাদেশে একটা জিনিস দেখেছি সাধারণভাবে উইকেট বোঝা যায় না। এটা সত্য। বিশেষ করে মিরপুরে। কারণ প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় উইকেটের পার্থক্য ছিল।’

তবে উইকেটের এই পার্থক্যই বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্য্য বলে মনে করেন টেইট। তার কথায়, ‘ সম্ভবত এটাই বাংলাদেশে ক্রিকেট খেলার সৌন্দর্য্য।’

উইকেট বোঝা কঠিন হলেও বাংলাদেশে নিজের কোচিং ক্যারিয়ারের এক বছরে টেইট উপলব্ধি করেছেন, চট্টগ্রামে হয় বাংলাদেশের সেরা ব্যাটিং উইকেট। তিনি আশাবাদী আগামীকাল বৃহস্পতিবারের ম্যাচেও এই ধরনের ব্যাটিং উইকেট থাকবে। তার বিশ্বাস, উইকেট যেমনই হোক বোলাররা নিজেদের কাজটা করতে পারবে ঠিকঠাক।

মার্কিন হুমকিকে ‘ফাঁকা বুলি’ বললেন গালিবাফ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

সাতক্ষীরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ভাইয়ের লাশ নিতে ঝিনাইদহে আফগান নাগরিক, হস্তান্তর নিয়ে জটিলতা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে