হোম > খেলা > ক্রিকেট

প্রথম ম্যাচেই বড় হার

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ওয়ানডে সিরিজ

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ায় প্রথমবার সিরিজ খেলার আমন্ত্রণ পেয়ে শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের। ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিং- কোনো ডিপার্টমেন্টেই অজিদের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি টাইগ্রেসরা। ৭ উইকেটের বড় জয়ে সিরিজে লিড নিল অস্ট্রেলিয়া।

ব্রিসবেনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯ ওভার ৪ বলে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৪ ওভার ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে লিড নিল অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই অভিজ্ঞ ফারজানা হকের উইকেট হারায় বাংলাদেশ। ফারজানার বিদায়ের পর বাংলাদেশের ১১ রানের মাথায় শারমিন সুলতানা এবং ৩৩ রানের মাথায় শারমিন আক্তারকে সাজঘরে পাঠায় অজিরা।

শারমিন আক্তার ভালো শুরু পেয়েছিলেন। ৫ চারে ২৬ বলে ২৪ রান করেন তিনি। তবে অ্যালানা কিংয়ের দারুণ একটি ক্যাচে সাজঘরে ফিরতে হয় তাকে। ব্যাট হাতে হাল ধরতে পারেননি সোবনানা মোস্তারিও। ১৭ বল খেলে কেবল ২ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে রিতু মনিকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা। তবে এই জুটিতে রান এগিয়েছে অনেক ধীরগতিতে। রানের গতি বাড়ানোর সময়ে আউট হয়ে ফেরেন অধিনায়ক। ৮৬ বলে ২৯ রান করে ম্যাকগ্রার শিকার হয়ে ফেরেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে বাংলাদেশ। অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকলেও এক প্রান্তে রিতু আগলে থাকার চেষ্টা করেন। দলীয় ১৫৯ রানে রান আউট হওয়ার আগে ৬৩ বলে ৪৫ রান করেন রিতু। এছাড়া স্বর্ণা আক্তার ২০ এবং নাহিদা আক্তার ১৯ রানে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া। অভিষিক্ত পেসার হাবিবা ইসলাম পিংকি বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন। অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৩০ রানের মাথায় জর্জিয়া ভলকে সাজঘরে ফেরান তিনি।

তবে উইকেট হারিয়েও রানের গতি কমেনি অজিদের। দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন এলিস পেরি এবং ফিবি লিচফিল্ড। ৫৭ বলে ৭৭ রান করা লিচফিল্ডকে আউট করেন রাবেয়া খান। ১৩ রান করে পিংকিকে উইকেট দেন মুনি।

তবে অস্ট্রেলিয়ার রান তাড়া একই গতিতে এগিয়েছে। বল হাতে রেখে দলকে নির্বিঘ্নে জয়ের বন্দরে পৌঁছে দেন পেরি। ৪৫ বলে ২৬ রান করেছেন পেরি। ২৫ রান করে অপরাজিত ছিলেন সাদারল্যান্ড।

উড়ন্ত শুরু বাংলাদেশের

বাংলাদেশকে ১৬৬ রানে আটকে দিল অস্ট্রেলিয়া

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পেসার ও তিন স্পিনার

গরম-ঘূর্ণির চ্যালেঞ্জ থাকলেও ফেভারিট বাংলাদেশই

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারী দল

দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকান পরামর্শক খুঁজছে বিসিবি