হোম > খেলা > ক্রিকেট

এবারও ‘ট্রু’ উইকেটে খেলতে চান মিরাজ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ উইকেটে খেলায় প্রশংসিত হয়েছিল বাংলাদেশ। শুধু প্রশংসিত নয়, সিরিজটাও নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা। ‘ট্রু’ উইকেটে খেলে সাফল্য পাওয়ার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার আশা নিউজিল্যান্ড সিরিজেও একই ধরনের উইকেটে খেলবে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মেহেদি হাসান মিরাজ।

তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য।’

পাকিস্তান সিরিজের উদাহরণ টেনে মেহেদি হাসান মিরাজ বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা দ্রুত অল আউট হয়ে গেছি। পাকিস্তান প্রথম ম্যাচে ম্যাচে ১১৪ রানে অল আউট হয়ে গেছে। কিন্তু ট্রু উইকেট ছিল।’ ট্রু উইকেটে খেলতে হলে ক্রিকেটারদের কী করতে হয় সেটাও জানান অধিনায়ক।

তার কথায়, ‘অনেক সময় উইকেট ম্যানেজ করে খেলতে হয়। আমার কাছে মনে হয় এটার জন্য মানসিকতা গুরুত্বপূর্ণ। আর কীভাবে সে (ক্রিকেটাররা) প্র্যাকটিস করছে।’

অন্যদিকে সিরিজ নিয়ে মেহেদি হাসান মিরাজ জানান, সিরিজে ভালো শুরু পাওয়াটা গুরুত্বপূর্ণ। এ নিয়ে তার ভাষ্য, ‘দেখেন শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লক্ষ্যটা ওভাবে সেট করা উচিত না। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজ ওয়াইজ প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জয় পাওয়ার জন্য।’

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

কোনো অজুহাত দিয়ে বাঁচার উপায় নেই: সাইফ

ডিপিএলের দলবদল শুরু আজ

তপ্ত গরমে শরিফুল শো

টানটান লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

ব্যাটিং ব্যর্থতায় হারে সিরিজ শুরু বাংলাদেশের

ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ২৪৮

‘দেড় দশক’ পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

অভিজ্ঞতা বনাম আনকোরার লড়াই