হোম > খেলা > ক্রিকেট

হৃদয়ের আরেকটি রেকর্ড, লড়ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

প্রথম ইনিংসে রেকর্ডগড়া ২৪২ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আরেকটি রেকর্ডের মালিক হলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের। তার ব্যাটেই সিলেট টেস্টে এখনও লড়ে যাচ্ছে বাংলাদেশ।

টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে ২৮১ রান করেছিলেন মুমিনুল হক। ইতোমধ্যে সেই রেকর্ড টপকে গিয়েছেন হৃদয়।

মুমিনুলকে টপকাতে দ্বিতীয় ইনিংসে হৃদয়ের দরকার ছিল ৪০ রান। ইতোমধ্যে ফিফটি করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় অপরাজিত আছেন ৬২ রানে। তাতে দুই ইনিংসে তার মোট স্কোর দাঁড়িয়েছে ৩০৪ রান।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ২৪২ রান, হাতে ৪১ ওভার এবং ৮ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৮ রান নিয়ে ডিক্লেয়ার করে উইন্ডিজ। তাতে শেষ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

ওয়ারিকানের ঘূর্ণিতে দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন ওপেনার মাহফিজুল

বাংলাদেশের জয়ের টার্গেট ৩৬৯ রান

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব পাননি খাজা!

তাইবুরের ডাবল সেঞ্চুরি, নাসুম-রনির ফাইফার

সিলেটে হতাশার দিন বাংলাদেশের

উইকেটশুন্য সেশন, চাপে বাংলাদেশ

স্পিনারদের জন্য দরজা খুলছে সিলেটের উইকেট

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা