হোম > খেলা > ক্রিকেট

তাইজুলের অফফর্ম নিয়ে দুশ্চিন্তায় দল

নাফিজ রাজিন, সিলেট থেকে

ঢাকা টেস্টের ব্যর্থতাকে পেছনে ফেলে আগামীকাল সিলেট টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ম্যাচের আগের দিন দলের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। সেখানে লিটন দাসের শারিরীক অবস্থা, উইকেট এবং তাইজুলের অফফর্মসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন টাইগার হেড কোচ।

লিটন দাসকে নিয়ে প্রথম ম্যাচে চোটের শঙ্কা ছিল বেশ। ওই ম্যাচে ব্যাটিংয়ের সময়ও ব্যথা পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আজ ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলনও করেননি তিনি। ফলে তার শারিরীক অবস্থা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ। ম্যাচের আগে এভাবেই লিটন অনুশীলন করেন বলে জানান তিনি।

সিমন্সের ভাষায়, 'সে (লিটন) আজ অনুশীলন করেনি। সে একটু ফিল্ডিং করেছে এবং এরপর চলে গিয়েছে। ম্যাচের আগের দিন সে এমনটাই করে। আজকে ভিন্ন কিছু হয়নি। সে ফিল্ডিং ড্রিল করেছে এবং এরপর বিশ্রাম নিয়েছে। ম্যাচের আগে এটাই তার প্রস্তুতি।'

বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ৩ টেস্টে কেবল ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ স্পিনারের এমন অফফর্ম দলের জন্য কতটা চিন্তার কারণ, এমন প্রশ্নের উত্তরে কোচের উত্তর, 'এটা দুশ্চিন্তার ব্যাপার, কারণ সে দলের অন্যতম প্রধান স্পিনার। আমি নিশ্চিত, এটা তাকেও দুশ্চিন্তায় ভোগাচ্ছে। এটা তার এবং দলের জন্য দুশ্চিন্তার। কারণ সে আমাদের অন্যতম প্রধান অস্ত্র।'

উইকেট নিয়ে সিমন্সের অ্যাসেসমেন্ট, 'আমরা যখন পাকিস্তানের বিপক্ষে খেলতে এখানে এসেছিলাম, উইকেট তখনও এমনই ছিল। পুরো স্কয়ারটা ভালো লাগছে, উইকেটও ভালো লাগছে, একইরকম লাগছে (পাকিস্তান সিরিজের উইকেটের মতো)। আগামীকাল যখন খেলতে আসব, তখন চূড়ান্ত অবস্থাটা বুঝতে পারব।'

পিচ নিয়ে এখনও গোলকধাঁধায় ওয়েস্ট ইন্ডিজ

সিলেটে ক্রিকেট সুখের খোঁজে বাংলাদেশ

ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

শিবলি-আব্দুল্লাহর আক্ষেপের দিনে চট্টগ্রাম, রংপুর ও খুলনার জয়

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল যুবারা

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের নিয়ে সিটি ক্লাবের টুর্নামেন্ট

সুমনা-সাথীকে ফিরিয়ে দল ঘোষণা বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

রবি বোলার হান্টে স্বীকৃতি পেলেন দেশের উদীয়মান বোলিং প্রতিভারা

আল আমিনের সেঞ্চুরি, পায়েলের ৫ উইকেট