হোম > খেলা > ক্রিকেট

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

এশিয়ান গেমস

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসের ক্রিকেটে মাঠে নামার আগেই সেমিফাইনালের দরজা খুলে যেতে পারে বাংলাদেশ নারী দলের সামনে। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশের মেয়েরা। সেখানে তাদের প্রতিপক্ষ চীন। তবে জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বৃষ্টির শঙ্কা। শেষ পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে গড়াতে না পারলে কোনো ম্যাচ না খেলেই কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে উঠে যেতে পারে বাংলাদেশ।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। সেদিন জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় নাগোয়ায় মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও চীনের। কিন্তু ম্যাচের আগেই আবহাওয়া ভাবিয়ে তুলেছে আয়োজকদের। সেপ্টেম্বর নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময়। বর্তমানে শহরটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বাংলাদেশ নারী দলও ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি পুরোপুরি সেরে নিতে পারেনি।

তবে ম্যাচ আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে। নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে আম্পায়াররা সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করবেন। কিন্তু বৃষ্টির কারণে সেটিও সম্ভব না হলে ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দুই দলের র‍্যাঙ্কিং।

সেখানেই বড় সুবিধায় রয়েছে বাংলাদেশ। আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭ নম্বরে। অর্থাৎ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে চীন।

নিয়ম অনুযায়ী, ম্যাচ আয়োজন একেবারেই সম্ভব না হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে। ফলে বৃষ্টির কারণে বাংলাদেশ-চীন কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ের সুবিধায় জয়ী হবে বাংলাদেশ। আর সেই জয়ের সুবাদেই কোনো বল মাঠে না গড়িয়েই সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে বাংলাদেশের মেয়েরা।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর