হোম > খেলা > ক্রিকেট

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন ২০২৫-২৬ মৌসুমকে সামনে নিজেদের জার্সি উন্মোচন করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করা হয়। এবারে দলটির হয়ে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ছাড়াও জার্সি উন্মোচনে দলটির বেশিরভাগ ক্রিকেটারই উপস্থিত ছিলেন।

ডিপিএলের দল-বদলে এবার বেশ কিছু নতুন মুখ দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিতে আছেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা। এছাড়া দলটিতে আছেন তরুণ মেহেদি হাসান, খালিদ হাসান, আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন, রিজান হোসেনের মতো ক্রিকেটাররা।

গত মৌসুমে সুপার লিগে খেলতে পারেননি দলটি। এবার সুপার লিগে খেলতে মরিয়া হয়ে আছে। প্রতিবারই ডিপিএলে শিরোপা প্রত্যাশী থাকে দলটি। এবারও সেই লক্ষ্যেই দল গড়েছে তারা।

শুরু থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলটির সঙ্গে জড়িত আছেন বিসিবির এডহক কমিটির সদস্য তানজীল চৌধুরী। এবারও আছেন তিনি এই দলের সঙ্গে।

ডিপিএলকে সামনে রেখে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর একাডেমি মাঠে শুরু হবে দলটির অনুশীলন। আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে এবারের প্রিমিয়ার লিগ।

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের