হোম > খেলা > ক্রিকেট

প্রথমবার বিদেশি লিগে ডাক পেলেন রুবেল, খেলবেন সাকিবের দলে

স্পোর্টস রিপোর্টার

সর্বশেষ টপ এন্ড টি-টোয়েন্টি লিগে বল হাতে নজর কেড়েছিলেন রুবেল মিয়া। এবার সেটারই পুরস্কার পেলেন এই রহস্য স্পিনার। প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ডাক পেয়েছেন তিনি।

আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন রুবেল। এনপিএলের এবারের আসরে এখন পর্যন্ত পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তিনি।

রুবেলের আগে ডাক পাওয়াদের মধ্যে আছেন আরিফুল ইসলাম,আকবর আলী,জিসান আলম ও সাকিব আল হাসান। এদের মধ্যে রুবেল এবং সাকিব খেলবেন পোখারার হয়ে। আকবর ও আরিফুল কর্নালী ইয়াকসে আর জিসান খেলবেন বিরাটনগর কিংসে।

রুবেলের জন্য এবারের এনপিএল হতে যাচ্ছে বড় সুযোগ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রহস্য স্পিন দিয়ে পরিচিতি পাওয়া এই ক্রিকেটার এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলার সুযোগ পেলেন।

গত জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি থেকেই টানা পারফর্ম করে যাচ্ছেন রুবেল। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের পর অস্ট্রেলিয়ায় এ দলের হয়েও টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই স্পিনার।

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

সরোয়ারকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত বিসিবির

'কিছুদিন ধরেই ভালো খেলছি না', ব্রোঞ্জ হারিয়ে শারমিনের আক্ষেপ

এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, রুমানার কণ্ঠে আক্ষেপ

মাঠের বাইরের ঘটনাকে দায় দিচ্ছেন কোচ ইমরান

পাকিস্তানের কাছে হেরে শূন্য হাতে বিদায় বাংলাদেশের

কাবাডি ও ক্রিকেটে পদক জয়ের দিন আজ

ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান

প্রস্তুতি ম্যাচে লিটনদের হারাল সোহানরা

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের