হোম > খেলা > ক্রিকেট

এশিয়ান গেমসে সাফল্যের প্রত্যাশায় ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে সাফল্যের প্রত্যাশা রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববারের অনুশীলনে ১৫ জনের স্কোয়াডের অনেকেই এদিন ছিলেন না। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি। আর বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আছেন ছুটিতে।

চোট কাটিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা শরিফুলের। বিসিবির সূত্র জানিয়েছে, এশিয়ান গেমসের অনুশীলনে যোগ দিতে কাউন্টি ছেড়ে খুব দ্রুতই দেশে ফিরবেন হাসানও। এর বাইরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটাররাও প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না।

তবে এশিয়ান গেমস স্কোয়াডের বাইরে পুনর্বাসনে থাকা পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ এদিন অনুশীলনে ছিলেন। প্রথম দিন ফিটনেস ট্রেনিং এবং নেট অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের শুরু থেকেই দলের সঙ্গে ছিলেন কোচিং স্টাফরা। জাপানে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন।

এদিকে বোর্ড সূত্র জানাচ্ছে, এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দিনের আলোয় সেই ম্যাচ দুটি হবে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর।

এবারের এশিয়ান গেমস বসবে জাপানের আইচি ও নাগোয়ায়। ২০তম আসরটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

র‍্যাংকিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না টাইগারদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। এ তিন দলের লড়াই থেকে যে দল গ্রুপসেরা হবে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

বোর্ড চাইলে জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

এমবাপ্পের জোড়া গোলে রায়ো ভায়েকানোকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

শিরোপার লড়াইয়ে ভারত-শ্রীলঙ্কা

করমর্দন না করাটা জ্যোতির নিজস্ব সিদ্ধান্ত : বাবু

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

খেলা উপভোগ করেই সাফল্য রাজাউল্লাহর

বৃথা গেল হাসানের বীরত্ব, হারল কেন্ট

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই