হোম > খেলা > ক্রিকেট

লিগ বন্ধ নিয়ে ক্ষোভ ঝাড়লেন ইমরুল কায়েস

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের বক্তব্যে ইমরুল কায়েস বলেন, ‘বর্তমান পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকরা পদ ও ক্ষমতার লড়াইয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে, মাঠের ক্রিকেটই বন্ধ হয়ে আছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘরোয়া ক্রিকেটাররা, যারা এই লিগগুলোর ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন.’

তিনি আরও উল্লেখ করেন, ‘লিগ বন্ধ থাকায় অনেক ক্রিকেটারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কিন্তু এই বাস্তবতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে কোনো উদ্বেগ বা উদ্যোগ চোখে পড়ছে না। তার মতে, শুধু জাতীয় দলকে ঘিরে চিন্তা করলে হবে না; দেশের সামগ্রিক ক্রিকেট কাঠামোর উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে.’

সাবেক এই ওপেনার তার পোস্টে প্রশ্ন তোলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যদি ক্রিকেটই বন্ধ হয়ে যায়, তাহলে “ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি”—এমন দাবি কতটা যৌক্তিক। তিনি মনে করেন, ক্রিকেট কোনো ব্যক্তির নয়; এটি দেশের কোটি মানুষের আবেগের জায়গা।

সবশেষে ইমরুল কায়েস সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান, ব্যক্তিগত স্বার্থ ও দ্বন্দ্ব ভুলে দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর ব্যবস্থা নিতে। পাশাপাশি তিনি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে অসহায় যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

ঝিনাইদহে বাসের চাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার