হোম > খেলা > ক্রিকেট

যেখানে মুশফিকের সঙ্গে শীর্ষে শান্ত

স্পোর্টস রিপোর্টার

বয়স আর ম্যাচ সংখ্যায় নাজমুল হোসেন শান্তর চেয়ে ঢের এগিয়ে মুশফিকুর রহিম। এমনকি অধিনায়কত্বেও শান্তর চেয়ে এগিয়ে আছেন। মুশফিক ৩৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছিলেন ৭ জয়।

সেখানে মুশফিকের চেয়ে অর্ধেক কম অর্থাৎ ১৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে সাতবারই জয় এনে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। যার শেষটা এসেছে আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তানকে ১০৪ রানে হারানোর ম্যাচে অধিনায়ক হিসেবে ৭ টেস্ট জয়ের রেকর্ড গড়েন নাজমুল হোসেন শান্ত।

মুশফিকের সঙ্গে যৌথভাবে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন তার দখলে। অথচ, টেস্টে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ সংখ্যক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। শান্তর সমান ১৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৩ জয় এনে দিয়েছিলেন মমিনুল হক।
বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৪ জয় পেয়েছেন সাকিব আল হাসান। এর জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন ১৯ টেস্ট।

এই চারজন ছাড়া আর কোনো অধিনায়ক একাধিক টেস্ট জিততে পারেননি। অধিনায়ক হিসেবে একটি করে টেস্ট জয়ের রেকর্ড আছে হাবিবুল বাশার সুমন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস ও মাশরাফি বিন মর্তুজার।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর