হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

নারী এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

ক্যাচ মিস এবং ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৪০ রানে হারিয়েছে ভারত।

টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৪৯ রান করে ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

বোলিং করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই স্মৃতি মান্ধানাকে সাজঘরে ফেরান সুলতানা খাতুন৷ তবে ফিল্ডিং ভুগিয়েছে বাংলাদেশকে। ভারতের পুরো ইনিংসে ৫টি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ওর মধ্যে শেফালী ভার্মার ছিল ৩টি ক্যাচ।

সেই শেফালীই ভারতের হয়ে খেললেন ম্যাচজয়ী ইনিংস। ৪০ বলে তার ৬৪ রানের ইনিংসটিই ছিল ম্যাচের সর্বোচ্চ। অথচ দুই অঙ্ক ছোঁয়ার আগেই তার ক্যাচ মিস করে বাংলাদেশ।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেফালী ছাড়া আর কেউই বড় রানের দেখা পাননি। তবে বাকিদের ছোট ছোট অবদানে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। ২৮ বলে ২৪ রান করেন হারমানপ্রীত কর। ১৬ বলে ২১ রান করেন।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন সুলতানা খাতুন।

রান তাড়ায় ওপেনিংয়ে ২৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। ১৮ বলে ১৪ রান করে জুয়াইরিয়ার বিদায়ে ভাঙে সেই জুটি। দলীয় ৩৫ রানে ফেরেন দিলারা।

শুরুতে খুব বেশি উইকেট না হারালেও রান এগিয়েছে খুবই ধীরগতিতে। প্রথম ১০ ওভারে কেবল ৪৬ রান করে টাইগ্রেসরা। ফলে পরের ১০ ওভারে রানের চাপ বাড়তে শুরু করে।

রানের চাপ বাড়তে শুরু করলে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে শুরু করে বাংলাদেশ। দলীয় ৬৬ রানে সোবহানা মোস্তারি, ৭৬ রানে নিগার সুলতানা এবং ৮৩ রানে সাজঘরে ফেরেন শারমিন সুলতানা।

অধিনায়ক নিগারের বিদায়ের সময় ৫ ওভারে ৭৪ রান দরকার ছিল বাংলাদেশের। মূলত সেখানেই ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ। শেষদিকে ১৮ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে কেবল ব্যবধান কমিয়েছে টাইগ্রেসরা।

এশিয়া কাপ শেষ হলেও এখনই দেশে ফিরছেন না নিগাররা। এশিয়ান গেমসে অংশ নিতে দুবাই থেকে জাপানের উদ্দেশে যাত্রা করবেন নিগাররা। জাপানে টাইগ্রেসদের প্রথম ম্যাচ আগামী ১৭ সেপ্টেম্বর, চীনের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত নারী দল: ১৪৯/৬, ২০ ওভার (শেফালী ৬৪, হারমানপ্রীত ২৪; সুলতানা ২/৩০)।

বাংলাদেশ নারী দল: ১০৯/৭, ২০ ওভার (স্বর্ণা ২২, দিলারা ২১; দীপ্তি ৩/২৬)।

ফল: ভারত ৪০ রানে জয়ী।

ম্যাচসেরা: শেফালী ভার্মা।

অফিসে না এসেই হাজিরা খাতায় আগাম স্বাক্ষর, সেই দুই এসিল্যান্ড বদলি

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞা

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

রাজবাড়ী সাইট দেখতে যাচ্ছেন উপদেষ্টাসহ তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

এত পরিবর্তন আগে কখনো হয়নি, এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড

হরমুজ বিজয়ের দাবি ট্রাম্পের, সময় থাকতে দেশে চলে যাওয়ার হুঁশিয়ারি তেহরানের

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

সংকটের মধ্যে কৃষিমন্ত্রীর গোডাউন ভর্তি সারে

ইয়েমেনের মোখা শহর দখল করল ইরান সমর্থিত হুথিরা

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা