হোম > খেলা > ক্রিকেট

টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাকেতাকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের আসন্ন সিরিজে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন মাকেতা।

৪৬ বছর বয়সী মাকেতার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া, আন্তর্জাতিক এবং হাই-পারফরম্যান্স ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে । তিনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লেভেল-৪ (সর্বোচ্চ) সনদপ্রাপ্ত কোচ।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মাকেতা। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রোটিয়াদের কোচিং প্যানেলে ছিলেন তিনি। এছাড়া, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়সহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে মাকেতা দক্ষিণ আফ্রিকার ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি দল ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। উদীয়মান খেলোয়াড় তৈরিতেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। জাতীয় একাডেমিতে তার মূল কাজ ছিল তরুণ ক্রিকেটারদেরকে আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী করে গড়ে তোলা।

নতুন দায়িত্ব গ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করে মাকেতা বলেন, 'বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। হেড কোচ ফিল সিমন্স এবং দলের বাকি কোচিং স্টাফদের সাথে মিলে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে আমি কাজ করতে মুখিয়ে আছি।'

প্রধান কোচ ফিল সিমন্স ও তারুণ্যনির্ভর দল নিয়ে তিনি যোগ করেন, ‘আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিল ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি উন্মুখ হয়ে আছি।’

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড

এই হারকে যেভাবে ব্যাখ্যা করছেন অধিনায়ক লিটন

ইংল্যান্ড ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় বদল আনল আইসিসি

বৃষ্টি আইনে শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

‘আজ মুস্তাফিজ ৩ উইকেট পেলে এই প্রশ্ন করতেন না’

স্বর্ণের স্বপ্ন খুইয়ে এখন ব্রোঞ্জের আশায় বাংলাদেশ