হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে চ্যাম্পিয়ন নাহিদ রানার জালমি

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো পিএসএলে খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেলেন নাহিদ রানা। ট্রফি উপহার দিলেন পেশোয়ার জালমিকে। ফাইনালে প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়েছে নাহিদ রানার দল। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা ঘরে তুললো পেশোয়ার জালমি। ২০১৭ সালের পর শিরোপা জিতল তারা এই প্রথম। অ্যারন হার্ডি (৫৬*) ও আব্দুল সামাদের (৪৮) ব্যাটিং দৃঢ়তায় ২৮ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে পেশোয়ার জালমি।

বোলিং এর শুরুতে খরুচে ছিলেন নাহিদ রানা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি খুব বেশি। গতি, বাউন্স আর ইয়র্কারের মিশেলে আগুনে বোলিংয়ে উপহার দেন তরুণ এ পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে পেশাওয়ার জালমির জার্সি গায়ে চার ওভারে ২২ রানে ২ উইকেট নেন নাহিদ।

নাহিদ নিজের প্রথম ওভারে দেন ১৩ রান। পরের তিন ওভারে একটি মেডেনে স্রেফ ৯ রান খরচ করে গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর উইকেট শিকার করেন।

লাহোরে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানের পুঁজি গড়ে হায়দরাবাদ কিংসম্যান। ব্যক্তিগত সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম। পেস ঝড় তুলে নাহিদ রানা ২২ রানে শিকার করেন দুই উইকেট।

ওয়ানডাউনে নেমে দারুণ ব্যাটিং করেছেন সাইয়ুম। ৪২ বলে হাঁকান হাফসেঞ্চুরি। তবে কেউই তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি। ফলে এক প্রান্তে সাইয়ুম দারুণ ব্যাটিং করলেও অন্য প্রান্তে ব্যাটাররা তাসের ঘরের মতো উড়তে থাকে। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পারে মাত্র ১২৯ রানেই থমকে যায় হায়দরাবাদের ব্যাটিং।

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

নতুনত্ব নিয়ে শুরু হচ্ছে ডিপিএল

৩ রানে হেরে হোয়াইটওয়াশ জ্যোতিরা

লোয়ার অর্ডারের ব্যর্থতাকেই দুষছেন লিটন

দুই দফায় বাংলাদেশে আসছে পাকিস্তান

দ্বিতীয় ম্যাচ হেরে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম