হোম > খেলা > ক্রিকেট

কাউন্টিতে দাপুটে বোলিংয়ে ৭ উইকেট হাসানের

স্পোর্টস ডেস্ক

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে বল হাতে আগুন ঝরিয়ে দুই ইনিংস মিলিয়ে ইতোমধ্যে ৭ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। প্রথম ইনিংসে হাসান নিয়েছিলেন ৪ উইকেট। ডার্বিশায়ারের দ্বিতীয় ইনিংসেও দাপট অব্যাহত রেখে নিয়েছেন আরো ৩ উইকেট।

আগের দিন একটি উইকেট নেওয়ার পর তৃতীয় দিনের শুরুতে আরো দুই ব্যাটারকে ফিরিয়ে নিজের শিকার তিনে নিয়ে যান তিনি। ৪৬ রান করা ম্যাথু মন্টগোমেরিকে ক্রিস বেঞ্জামিনের হাতে ক্যাচ বানানোর পর কোনো রান যোগ করার আগেই অধিনায়ক ওয়েইন ম্যাডসেনকে ফেরান হাসান।

দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বল করে তিনটি মেডেনসহ মাত্র ৩২ রান খরচ করেছেন তিনি। তবে হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ডার্বিশায়ারের মিডল ও লোয়ার অর্ডার প্রতিরোধ গড়ে তোলে। মার্টিন অ্যান্ডারসন, লুইস রিস ও ব্রুক গেস্টের ফিফটিতে ৮ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। কেন্টের লক্ষ্য ৪৩০ রান।

বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদ দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩টি। ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের দুই পেসারের শিকার ১০ উইকেট।

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

ভারত জামায়াত আমিরকে ডাকলে এতদিনে দিল্লিতে থাকতেন: রাশেদ খাঁন

প্রেমের টানে চীন থেকে পীরগঞ্জে ছুটে এলেন যুবক, অতঃপর বিয়ে

জনভোগান্তি বাড়লে দেশে গণবিস্ফোরণ ঘটতে পারে: মঞ্চ ২৪

রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ও পরীক্ষার ফল প্রকাশ

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির