হোম > খেলা > ক্রিকেট

নাঈমের ঝড়ো সেঞ্চুরি ও মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে জিতল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে গড়ানো ঢাকা প্রিমিয়ার লিগের দুই ম্যাচেই শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। ব্যাট হাতে মোহাম্মদ নাঈমের দুর্দান্ত সেঞ্চুরির পর বল হাতে মৃত্যুঞ্জয় চৌধুরীর ৫ উইকেটে রূপগঞ্জ টাইগার্সকে ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১৬৬ রানে উড়িয়ে দিয়েছে আবাহনী। আরেক ম্যাচে ঢাকা লিওপার্ডকে বৃষ্টি আইনে ১ রানে হারিয়েছে সিটি ক্লাব।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৫ রান তোলে মোহামেডান। ইনিংসের মূল নায়ক ছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ১৩৬ বলে ৫ চার ও ১২ ছক্কায় দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি ছিল তার ১১তম শতক। বড় লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ টাইগার্স গতকাল ১৬.৫ ওভারে ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।

রিজার্ভ ডেতে বাকি কাজ সহজেই শেষ করে মোহামেডান। ৩৪.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সজীব মিয়া। মোহামেডানের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর গতির সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। ৫ উইকেট শিকার করেন এই পেসার। এছাড়া রিশাদ হোসেন নেন ৩ উইকেট।

অন্যদিকে, পিকেএসপিতে ব্যাট হাতে দারুণ সংগ্রহ গড়ে আবাহনী। মাহিদুল ইসলাম ৮৩, এস এম মেহেরব হাসান ৭৭ এবং মোসাদ্দেক হোসেনের অপরাজিত ৬২ রানে ভর করে ৬ উইকেটে ২৮৩ রান তোলে দলটি। জবাবে ব্রাদার্স ইউনিয়ন আগেরদিন ১২ ওভারে ৪৯/১ অবস্থায় বৃষ্টির কারণে খেলা থামায়। তবে গতকাল আর প্রতিরোধ গড়তে পারেনি তারা। ৩৫.৫ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জাহিদুজ্জামান। আবাহনীর বোলারদের মধ্যে খালেদ আহমেদ, রহনাতউদ্দৌলা, রকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফুজুর রহমান নেন দুটি করে উইকেট।

৫ম দিনের পরিকল্পনায় ৭৫ ওভার বোলিং করা

পাঁচ হাজারি ক্লাবে মমিনুল

মুমিনুল–নাজমুলের দৃঢ়তায় বাংলাদেশের লিড ১৭৯

আলোকস্বল্পতায় আগেই শেষ খেলা

স্টার্ক-কামিন্সদের ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

আফগানদের বিপক্ষে খেলবে না ইংল্যান্ডও

পাঁচ উইকেটের রহস্য খোলাসা করলেন মিরাজ

বৃষ্টিবিঘ্নিত দিনে প্রাইম ব্যাংক, বসুন্ধরা ও গুলশানের জয়

মিরাজের পাঁচ উইকেটে বাংলাদেশের দিন

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের