হোম > খেলা > ক্রিকেট

চোট পেয়েছেন নাহিদ রানা

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জেতা ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নাহিদ রানা। সময়টা এখন তার দারুণ কাটার কথা। কিন্তু সেই খুশির মাঝেও একটু অস্বস্তি যোগ হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন নাহিদ।

মাঠের বোলিং মার্কে বিজ্ঞাপনের পেরেকে লেগে নাহিদের ডান হাত ছিলে গেছে। এ কারণে হাতে ব্যান্ডেজও করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, কোনো সেলাইয়ের প্রয়োজন পড়েনি তার হাতে। দু-একদিনের মধ্যেই বল করতে পারবেন- এমনটাই জানিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে আট উইকেট শিকার করে সিরিজসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাহিদ। দ্বিতীয় ওয়ানডেতেই পেয়েছেন পাঁচ উইকেট। পুরো সিরিজজুড়েই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছেন গতিময় বোলিংয়ে।

ওয়ানডে সিরিজ শেষে নাহিদ ফিরেছেন ঢাকায়। চট্টগ্রামে আগামী রোববার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। পিএসএলে ফেরার জন্য ছাড়পত্রও পাননি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আপাতত পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করবেন নাহিদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর