হোম > খেলা > ক্রিকেট

হ্যাটট্রিকের কথা ভুলেই গিয়েছিলেন খালেদ

স্পোর্টস রিপোর্টার

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া করলেন খালেদ আহমেদ। প্রথম ইনিংসের শেষ দুই বলে উইকেট পাওয়া খালেদের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট পেলেই গড়তে পারতেন ইতিহাস। তবে প্রথম বলে উইকেট না পেয়ে খালেদ উইকেট পেলেন দ্বিতীয় বলে। অল্পের জন্য রেকর্ডটা গড়া হলো না। তবে আফসোস নেই খালেদের। ম্যাচ শেষে জানালেন, হ্যাটট্রিকের কথা নাকি মনেই ছিল না তার।

হ্যাটট্রিক না পাওয়া হলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে ল্যাঙ্কশায়ারের বিপক্ষে স্বপ্নের মতো এক ম্যাচ পার করেছেন খালেদ। হোম ম্যাচে অভিষেকে নিয়েছেন ৮ উইকেট, প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয় ইনিংসে ৩টি। এমন ম্যাচে হ্যাটট্রিক না হলেও আক্ষেপ থাকার কথা না কোনো ক্রিকেটারের।

দ্বিতীয় দিনের খেলা শেষে তাই খালেদ বলেন, ‘হ্যাটট্রিকের কথা আমি ভুলেই গিয়েছিলাম। একজন আমাকে বলল, ''তুমি হ্যাটট্রিকটা মিস করলে।” অবশ্যই আমি হ্যাটট্রিক চাইতাম, কিন্তু সব মিলিয়ে খুশি। সবাই আমার বোলিংয়ের প্রশংসা করছে। আমি খুশি।’

নিজের বোলিং পরিকল্পনা নিয়ে খালেদ বলেন, ‘আমি সঠিক জায়গায় বোলিং করার চেষ্টা করেছি। এই প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করেছি। প্রথম স্পেল ধীরগতির ছিল, তবে লাঞ্চের পর গতিটা বেড়েছে। আমরা জুটিতে বোলিং করছিলাম, এরপর উইকেট এসেছে। হাসানকে মিস করছি। সে অবশ্য একটা ভিডিও পাঠিয়ে আমাকে শুভকামনা জানিয়েছে।’

প্রথম ইনিংসে ১৬১ রান করা ল্যাঙ্কশায়ার দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৯২ রানে। কেন্ট প্রথম ইনিংসে ৬৩ রানের লিড নেওয়ায় জয়ের জন্য চতুর্থ ইনিংসে পেয়েছে ১৪০ রানের লক্ষ্য। ৭ উইকেট হাতে রেখে সহজেই সেই লক্ষ্য পেরিয়ে গেছে দলটি।

তিন সেঞ্চুরিতে আইসিসির মাসসেরা দিনুশা

ফিক্সিংয়ে উঠে এল আরও দুই নাম, একজন দলের মালিক

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়