হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামে পৌঁছেছে টি-টোয়েন্টি দল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। আজ বুধবার দুপুরে চট্টগ্রামে পা রাখে টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা।

গতকাল রাতে ঘোষণা করা হয় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড। ওয়ানডে স্কোয়াডের বাইরে থাকা ক্রিকেটাররা আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করবেন।

আজ চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মাহেদি ও শামীম পাটোয়ারি। এছাড়া তাদের সঙ্গে দলে যোগ দেওয়ার কথা রয়েছে আব্দুল গাফফার সাকলাইনের।

দলের ডাক পাওয়া ৭ ক্রিকেটারের মধ্যে প্রথমবার টি-টোয়েন্টি দলের সুযোগ পেয়েছেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। তাদেরকে জায়গা করে দিতে নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ভাইয়ের লাশ নিতে ঝিনাইদহে আফগান নাগরিক, হস্তান্তর নিয়ে জটিলতা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি