হোম > খেলা > ক্রিকেট

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটে জমজমাট লড়াই

স্পোর্টস রিপোর্টার

ডন আরএমসি ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর আজকের ম্যাচগুলোতে দেখা গেছে ব্যাট-বলের দারুণ লড়াই। দিনজুড়ে অনুষ্ঠিত ৮টি ম্যাচে ছিল বড় সংগ্রহ আর একপেয়ে লড়াই। আবার কোথাও দেখা গেছে অলরাউন্ডারদের দাপট। দিনের শুরুতেই সোনালী ব্যাংক ১২১ রান তুললেও ইবিএল লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ৯৯ রান তুলে থেমে যায়। ২২ রানের জেতে সোনালী ব্যাংক। এই ম্যাচে মামুনের ৪২ রানের ইনিংস নজর কাড়েন। আর বল হাতে খালেদ নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন বাশার ৩ উইকেট শিকার করেন।

রাজশাহী কৃষি ব্যাংক ও পূবালী ব্যাংকের লড়াইয়ে দাপট দেখান তানভীর। তার ৬০ রানের ঝোড়ো ইনিংস ও ৪ উইকেটের অনন্য পারফরম্যান্সে রাজশাহী কৃষি ব্যাংক ৬ উইকেটে সংগ্রহ করে ১৩৭ রান। জবাবে পূবালী ব্যাংক ৯ উইকেটে ১০৩ রানে আটকে যায়। রাজশাহী জেতে ৩৪ রানে। অন্য ম্যাচে সিটি ব্যাংক করে ১৩৭ রান। ইসলামী ব্যাংক মাত্র ৩৪ রানে গুটিয়ে গেলে ১০৩ রানের বিশাল জয় পায় সিটি ব্যাংক। মামুন খেলেন ৫৪ রানের দারুণ ইনিংস। ম্যাচসেরা রাজু ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দেন।

বাংলাদেশ ব্যাংক ১৫ ওভারে ৪ উইকেটে ২৬০ রান সংগ্রহ করে। জবাবে আল-আরাফাহ ৯৭ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ ব্যাংক জেতে ১৬৩ রানে। এই জয় দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। রাকিবের অপরাজিত ১১০ রানের দুর্দান্ত ইনিংস ছিল ম্যাচের মূল আকর্ষণ ছিল।

অন্যদিকে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ১৮৫ রান। জবাবে রূপালী ব্যাংক ১৪০ রানে আটকে যায়। ৪৫ রানের জয় পায় প্রাইম ব্যাংক। ম্যাচসেরা সজিব ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন। আর ট্রাস্ট ব্যাংক (১৫৫/৫) ৪৩ রানে হারিয়েছে উত্তরা ব্যাংককে (১১২/৭)। এ জয়ে ব্যাট-বল দুই বিভাগেই অবদান রাখেন সুমন (২৯ রান ও ৩ উইকেট)।

তবে ঢাকা ব্যাংককে (১২৪/৭) ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে আইএফআইসি ব্যাংক (১২৯/১)। তাকিউলের ৭০ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে। তবে অলরাউন্ড পারফরম্যান্সে (৪৭ রান ও ৩ উইকেট) ম্যাচসেরা হন সামিউল। দিনের শেষ ম্যাচ অগ্রণী ব্যাংককে (৮৪/৮) ৬ উইকেটে ধরাশায়ী করেছে এনআরবিসি ব্যাংক (৮৫/৪)। ম্যাচসেরা হেলালের ৪৬ রানের ইনিংস ছিল জয়ের মূল চাবিকাঠি।

১৪ এপ্রিল কোয়ার্টার ফাইনালে এনআরবিসি ব্যাংক মুখোমুখি হবে রাজশাহী কৃষি ব্যাংকের। সোনালী ব্যাংক খেলবে প্রাইম ব্যাংকের বিপক্ষে। অগ্রণী ব্যাংক লড়াই করবে সিটি ব্যাংকের বিপক্ষে আর ইস্টার্ন ব্যাংক মোকাবিলা করবে ট্রাস্ট ব্যাংককে।

উল্লেখ্য, ব্যাংকার্স ক্লাব রাজশাহীর উদ্যোগে আয়োজিত ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ‘আমার দেশ’।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি

ঈদের শুভেচ্ছার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের বার্তা তাসকিনের

ত্যাগের ঈদে শুভেচ্ছা বার্তা তামিম-মিরাজদের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

তিন ম্যাচ জয়ের আশায় বিশ্বকাপে বাংলাদেশ