হোম > খেলা > ক্রিকেট

কোটি টাকায় দ্য হানড্রেডে মুস্তাফিজুর রহমান

স্পোর্টস ডেস্ক


১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডে প্রথমবারের মতো দল পেয়েছেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে দলে নেওয়া হয়েছে। সেই নিলাম থেকেই সুযোগ পান বাংলাদেশের এই তারকা পেসার। একই নিলামে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তালিকায় ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। তবে শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

আগামী ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্য হানড্রেডের নতুন মৌসুম। এই আসরে মুস্তাফিজ ও রিশাদ ছাড়াও মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্তভাবে দল পেয়েছেন কেবল মুস্তাফিজই।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতোমধ্যে ব্যস্ত সময় পার করছেন মুস্তাফিজ। ভারতের আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেওয়ার পর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি করেন তিনি।

বার্মিংহাম ফিনিক্সে মুস্তাফিজের সতীর্থ হিসেবে থাকবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার। দলে রয়েছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল ও ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক এবং দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরার মতো ক্রিকেটাররা।

দ্য হানড্রেডে সুযোগ পাওয়ার মাধ্যমে নতুন এক মাইলফলক যোগ হলো মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।

সাদাকাতের ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পাকিস্তানের

বোলিংয়ে বাংলাদেশ, একাদশে বদল নেই

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

সাক্ষাৎকার শেষে শর্ট লিস্ট, এগিয়ে হাবিবুল বাশার

এক টেবিলে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটারদের ইফতার

ইএসপিএনক্রিকইনফোর অ্যাওয়ার্ড জিতলেন তাসকিন

বিপিএলের সেরা ক্রিকেটারের প্রাইজ মানি মাঠকর্মীদের দিলেন শরিফুল

আইস্ক্রিণে দেখা যাবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

বাংলাদেশ জিতল, পাকিস্তান শুধু দাঁড়িয়ে দেখল!