হোম > খেলা > ক্রিকেট

ড্রেসিং রুমে অমিতের অন্যরকম ভালো লাগা

স্পোর্টস রিপোর্টার

প্রথম শ্রেণির ক্রিকেটটা অনেক দিন ধরেই খেলছেন অমিত হাসান। ৪৯ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৩ হাজার ৬৫০ রান। ১১টি সেঞ্চুরি আর ১৭টি হাফসেঞ্চুরি রয়েছে তার ক্যারিয়ার পরিসংখ্যানে। কিন্তু বাংলাদেশের হয়ে এখনো টেস্টে খেলা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। জাতীয় দলের সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে অভিষেকটা হয়ে যেতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই। স্বপ্নটা সত্যি হলে একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক ম্যাচও খেলে ফেলবেন অমিত। প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাকও পেয়েছেন।

নির্বাচকরা কেন টেস্ট দলে অমিতকে রাখলেন? উত্তরে ২৪ বছরের এ ব্যাটসম্যান বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম শ্রেণির ক্রিকেটে আমার অভিষেক হয়েছে ২০১৯ সালে। তখন থেকে প্রায় ছয়-সাত বছর ধরে নিয়মিত ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলে যাচ্ছি। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছি। সে সুবাদেই আজকে জাতীয় দলে সুযোগ হয়েছে।’

জাতীয় দলের ড্রেসিং রুমে প্রথম দিনের অনুভূতি নিয়ে অমিত বলেন, ‘একটু ভিন্ন। অনেক সময়ই ড্রেসিং রুম শেয়ার করেছি। কিন্তু জাতীয় দলের ড্রেসিং রুম একটু ভিন্ন। অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

মুশফিকুর রহিমকে আদর্শ মেনে বড় হয়েছেন অমিত। এ নিয়ে বলেন, ‘ফেভারিট খেলোয়াড় বলতেÑআমি সব সময় বলে আসছি, আমি ছোট বেলা থেকে মুশফিক ভাইকে ফলো করি।’ পাকিস্তান সিরিজে নিজের লক্ষ্য নিয়ে অমিত বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কোনো লক্ষ্য নেই। চেষ্টা থাকবে দলের প্রয়োজনে যতটুকু অবদান রাখা যায়।’

পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান, ফর্মে বাংলাদেশ

এক ধাপ এগিয়ে আটে উঠল বাংলাদেশ

গ্যালারিতে শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি

বিল ৬৫০ হলেও কর্মী পান ৩০০ টাকা, বিসিবির দালালের পকেটে যায় ৩৫০!

কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন নাহিদ

লর্ডসের আদলে বিশেষ লাউঞ্জ হচ্ছে মিরপুরে

জয়ে শুরু মোহামেডানের, হারল আবাহনী

আঞ্চলিক কমিটি বিলুপ্ত, বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

উদ্বোধনী দিনেই গাজী গ্রপের বড় জয়

তিন রানআউট, ব্রাদার্স অলআউট ৮২ রানে