হোম > খেলা > ক্রিকেট

ম্যাকেইতে পৌঁছেছে হাসিখুশি বাংলাদেশ

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ

স্পোর্টস রিপোর্টার

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে ম্যাকেইতে পৌঁছেছে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার নতুন এই টেস্ট ভেন্যুর অভিষেক হবে।

ডারউইন থেকে ম্যাকেইয়ের ফ্লাইটে ফুরফুরে মেজাজে ছিল পুরো দল। ডারউইন পুরো দলকে দিয়েছে অবিস্মরণীয় স্মৃতি। অস্ট্রেলিয়াকে হারানোর সুখ স্মৃতি। সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে বাংলাদেশে এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি বাংলাদেশের প্রথম কোন টেস্ট জয়। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এই টেস্টে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ও এই ধারাবাহিকতা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল।

ম্যাকেই কুইন্সল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার আগে ডারউইন বিমানবন্দরে তাসকিনরা স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ যখন ফুরফুরে আনন্দে, ঠিক উল্টো অবস্থানে তখন স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাকে তে জিততে না পারলে সিরিজ হারবে অস্ট্রেলিয়া। আর তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। এই টেস্টে একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ওপেনার ওয়েদারাল্ডকে দল থেকে বাদ দেয়া হয়েছে। আর জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনস।

ইনজুরি জনিত কোন সমস্যা না থাকলে বাংলাদেশ সম্ভবত ডারউইনের জয়ী একাদশ নিয়েই মাঠে নামবে।

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

নানা আয়োজনে পালিত হলো বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ১০

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অপ্রতিরোধ্য গতি, ক্রেতা থেকে নির্মাতা

বাঁশখালীতে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

হত্যার উদ্দেশ্যে আঘাত: পাঁচজনের বিরুদ্ধে আম্মারের মামলা

সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরোধ, বসতবাড়িতে ফিরতে ‘আতঙ্কিত’ ফিলিস্তিনি-আমেরিকান