হোম > খেলা > ক্রিকেট

ইএসপিএনক্রিকইনফোর অ্যাওয়ার্ড জিতলেন তাসকিন

অবিশ্বাস্য বোলিং

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। এতে টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তারকা এ পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তিতে নিজের নাম লেখান।

বাংলাদেশি বোলারদের মধ্যে এটা ছিল সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। তাসকিনের সেই কীর্তিকেই টি-টোয়েন্টি লিগে বছরের সেরা বোলিং পারফরম্যান্স হিসেবে বেছে নিয়েছে ইএসপিএনক্রিকইনফো। তাসকিন মাঠে দ্যুতি ছড়িয়েছেন দুর্বার রাজশাহীর জার্সি গায়ে। গত বছরের দুরন্ত এ বোলিং পারফরম্যান্সের সুবাদে ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস ২০২৫ জিতে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এ নক্ষত্র।

তাসকিন বোলিংয়ের শুরুতেই আঘাত হানেন। লিটন দাসকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন ডানহাতি এ পেসার। পরে ক্রিজ ছেড়ে এগিয়ে আসা উদ্বোধনী ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকেও ফেরান। ইনিংসের শেষ দিকে আরো ভয়ংকর হয়ে উঠেছিলেন তিনি। শেষ ওভারে চার বলের ব্যবধানে তিনটি উইকেট তুলে নিয়ে রেকর্ড সাত উইকেটের দেখা পেয়ে যান। তাসকিন বোলিং ধ্বংসযজ্ঞ চালালেও ঢাকা ক্যাপিটালস ৯ উইকেটে ১৭৪ রানের বিশাল পুঁজি গড়েছিল। তবে লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছিল।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি বছর সেরা পারফরমারদের অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়। ক্রিকেটের তিন সংস্করণে ব্যাটিং ও বোলিংয়ে সেরা পারফরমার বাছাই করে তারা। যার মধ্যে রয়েছে টি-টোয়েন্টি লিগের সেরা পারফরমারও। এই ক্যাটাগরিতে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এবার।

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের