হোম > খেলা > ক্রিকেট

সাকিব-আকবরের পর নেপালের লিগে ডাক পেলেন আরিফুল

স্পোর্টস রিপোর্টার

নেপাল প্রিমিয়ার লিগে ডাক পেলেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উদীয়মান তারকা আরিফুল ইসলাম। সরাসরি চুক্তিতে আরিফুলকে দলে নিয়েছে আকবর আলীর কর্নালি ইয়াকস।

অনূর্ধ্ব-১৯ দল থেকেই ধারাবাহিক পারফর্মার আরিফুল।

সর্বশেষ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও এখন পরিচিত নাম তিনি।

এইচপি দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ২১৯ রান। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুটি ফিফটিও। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।

সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই নেপালে খেলার সুযোগ পেয়েছেন আরিফুল। বিপিএল বাদে এর আগে কোনো ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলেননি আরিফুল। ফলে এটিই হবে দেশের বাইরে তার প্রথম কোনো ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলা।

কর্নালি নিজ দেশের আরেক ক্রিকেটার আকবর আলীকে পাচ্ছেন আরিফুল। এই উইকেটরক্ষক ব্যাটারকেও সরাসরি চুক্তিতে ভিডিয়েছে দলটি।

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প

অ্যাথলেটিক ট্র‍্যাক বসানো ও স্টেডিয়াম উন্নয়নসহ যেসব সিদ্ধান্ত হলো বিসিবি সভায়

ব্যাটিং বিপর্যয়কে ‘স্বাভাবিক’ বলছেন জ্যোতি

বাংলাদেশকে উড়িয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত

লঙ্কানদের উড়িয়ে টি-টোয়েন্টির সিংহাসন পুনরুদ্ধার ইংল্যান্ডের

নাহিদাই কি বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

নাকভির কাছ থেকেই পদক নেবে ভারত!

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ডান কাঁধের হাড়ের সংযোগ স্থানচ্যুত রাচিনের

ফাইনালের স্বপ্ন চুরমার মিরাজদের