হোম > খেলা > ক্রিকেট

আইসিসিকে তদন্ত প্রতিবেদন পাঠাবে এনএসসি

স্পোর্টস রিপোর্টার

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি গতকাল প্রতিবেদন জমা দিয়েছে। ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও, আগেভাগেই তা দিয়েছে। আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা হয় এই তদন্ত প্রতিবেদন। সেই প্রতিবেদন গ্রহণের পর সাভারে বিকেএসপিতে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে তিনি জানান, এই প্রতিবেদন আইসিসির কাছে পাঠানো হবে।

তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর বোর্ড ভেঙে দেওয়া হবে। এমনই গুঞ্জন ছিল ক্রিকেটপাড়ায়। তবে তেমন কিছু এখনই হচ্ছে না। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এখনই কোনো ব্যবস্থা নেবে না এনএসসি। বিষয়টি নিশ্চিত করে আমিনুল হক বলেন, ‘আমরা এখন তদন্ত প্রতিবেদন আইসিসিতে তদন্ত প্রতিবেদন অবগত করার পরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’

এদিকে এ তদন্ত প্রতিবেদন জমা হওয়ার দিনে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, ভয়ভীতি দেখিয়ে বিসিবি থেকে পরিচালকদের পদত্যাগ করাচ্ছেন আমিনুল হক। এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

ফুটপাতে শিশুর দুধ গরম করা নিয়ে সরগরম কলকাতার রাজনীতি

চারদিক থেকে ধেয়ে আসছে অসংখ্য কুমির, পর্যটকদের ভয়াল অভিজ্ঞতা!

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়ানোয় নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলি গণমাধ্যমে

এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিকট শব্দে মোটরসাইকেল চালানোর কারণে বখাটে কিশোর আটক, জরিমানা

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!