হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ত্রিদেশীয় সিরিজে আবারও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। বৃহস্পতিবার দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ইয়াং টাইগ্রেসরা।

ফয়সালাবাদে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৬ রান করে বাংলাদে। জবাব দিতে নেমে সানজানা কাভিন্দির ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

রান তাড়ায় শুরুতেই ভিমোকশা বালাসুরিয়ার উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন সানজানা। অন্য প্রান্তে তাকে তেমন কেউই ভালো সঙ্গ দিতে পারেননি। তবে সানজানা একাই শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয় ছিনিয়ে নেন। ৫৫ বলে ৯০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সানজানা।

বাংলাদেশের হয়ে তীর্থী দাশ অপর্ণা দুইটি উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অচেনা জান্নাতের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। ভালো শুরু পেয়েছিলেন নিশিতা আক্তার নিশাতও। তবে ইনিংসটা বড় করতে পারেননি। নিশিতার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৩ রান। শিরিন করেন ১৬ রান।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে দ্রুত রান তুলেছেন জান্নাত। ৩৫ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। যদিও পঞ্চাশ হওয়ার পর বেশিদিন টিকতে পারেননি বাঁহাতি এই ওপেনার। জান্নাতের বিদায়ের পর কেউ হাল ধরতে পারেননি। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারী দল

দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকান পরামর্শক খুঁজছে বিসিবি

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়তে পারে দল, বাংলাদেশের সূচিতেও আসবে পরিবর্তন

বসুন্ধরা স্পোর্টস সিটি পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নাসুম-মেহেদী

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ফেরানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল আইসিসি

ইমরান খানের পাশে রবি শাস্ত্রী