হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে বসছে ৩২ দলের ক্রিকেট উৎসব

স্পোর্টস রিপোর্টার

ঢাকার মিরপুরে অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় আয়োজন। তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সিটি ক্লাব একাডেমি কাপ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট’। এবারের আসরে অংশ নেবে মোট ৩২টি দল।

১৯৭২ সাল থেকে দক্ষ কোচ, অভিজ্ঞ কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে খেলোয়াড় তৈরির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজন করে আসছে ঐতিহ্যবাহী সিটি ক্লাব। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এবার মাঠে গড়াচ্ছে এই বয়সভিত্তিক টুর্নামেন্ট।

আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন একাডেমি ও ক্লাবের উদীয়মান ক্রিকেটারদের জন্য এই আসর নিজেদের দক্ষতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিতে টুর্নামেন্টের ম্যাচগুলো ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা, ট্রফি ও মেডেল। রানার্স-আপ দলের জন্য থাকছে ৫০ হাজার টাকা, ট্রফি ও মেডেল। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন দুই হাজার টাকা ও ক্রেস্ট। এছাড়া টুর্নামেন্টের সেরা ব্যাটার ও সেরা বোলার পাবেন চার হাজার টাকা করে এবং সেরা ফিল্ডারের জন্য থাকছে দুই হাজার টাকা ও ক্রেস্ট।

সালমান শাহ হত্যা মামলা: ডনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

টাংয়ের ৪ উইকেট, গে-ব্রুকের ফিফটি, দাপট দেখাচ্ছে ইংল্যান্ড

বাবার লাশ দেখতে বাড়ি ফেরা হলো না, পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু

ফিলিস্তিনিদের স্বাধীনতা-ন্যায়বিচারের পক্ষে কথা বলে যাব: ব্রিটিশ এমপি

মাদক মামলায় গ্রেপ্তারের পর নারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

ইসরাইলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় আপত্তি জানায়নি ট্রাম্প প্রশাসন

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসাসেবা

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ