হোম > খেলা > ক্রিকেট

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক

স্পেনের দ্বিতীয় বিভাগের আরাগোনেস ডার্বিতে রিয়াল জারাগোজা ও হুয়েস্কার ম্যাচে ঘটে যাওয়া এক উত্তপ্ত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার ঘটনায় তাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

গত রোববারের ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টাচলাইনের কাছে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রথমে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন আন্দ্রাদা। এতে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন।

তবে তাতেই থামেননি জারাগোজার এই গোলরক্ষক। মাঠ ছাড়ার আগে ক্ষোভে ফেটে পড়ে আবার দৌড়ে গিয়ে পুলিদোকে সজোরে ঘুষি মারেন তিনি। এরপরই দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

এই উত্তপ্ত পরিস্থিতিতে হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে আন্দ্রাদার মাথার পেছনে আঘাত করেন। ফলে তাকেও লাল কার্ড দেখান রেফারি। জারাগোজার দানি তাসেন্দেও একই পরিণতির শিকার হন।

ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জেতে হুয়েস্কা। দুই দলই লিগ টেবিলের তলানিতে থাকায় রেলিগেশন এড়ানোর লড়াইয়ে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দেয়।

শাস্তির বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, প্রতিপক্ষের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যাওয়া এবং পরবর্তীতে ঘুষি মারার ঘটনাকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে। লাল কার্ডের জন্য এক ম্যাচ এবং ঘুষি মারার জন্য অতিরিক্ত ১২ ম্যাচ—মোট ১৩ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আন্দ্রাদাকে। পাশাপাশি তাকে ও তার ক্লাবকে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে।

ঘটনার পর নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন আন্দ্রাদা। এক বিবৃতিতে তিনি বলেন, “যা ঘটেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এটি আমার মতো একজন পেশাদারের জন্য খারাপ উদাহরণ। আমি মনোযোগ হারিয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছি। জর্জ পুলিদোর কাছেও ক্ষমা চাইছি। ভবিষ্যতে আর কখনও এমন আচরণ করব না।”

এই ঘটনার মধ্য দিয়ে আবারও ফুটবল মাঠে শৃঙ্খলা ও পেশাদারিত্বের গুরুত্ব সামনে চলে এসেছে।

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

নাহিদ রানা যাবেন পিএসএলে!

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

বোলিং নিয়ে খুশি মাহেদি

হারে শুরু নারীদের টি-টোয়েন্টি সিরিজ

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে