হোম > খেলা > ক্রিকেট

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক

স্পোর্টস রিপোর্টার

ডন রেডি মিক্স কংক্রিট ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে দাপুটে পারফরম্যান্সে শিরোপা জিতেছে এনআরবিসি ব্যাংক। ফাইনালে সিটি ব্যাংক পিএলসি-কে ৫৩ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো এনআরবিসি ব্যাংক।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে এনআরবিসি। শুরুতে কিছুটা ইতিবাচক থাকলেও নিয়মিত উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১৩৪ রানে অলআউট হয় তারা। দলের হয়ে হেলাল ১৪ বলে ২৭ রান করে ইনিংসে গতি আনেন, আর সায়েদ ২৭ বলে ২৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মেহেদি হাসান আবির করেন ১৪ রান।

সিটি ব্যাংকের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন রাজু। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে এনআরবিসিকে বড় সংগ্রহ গড়তে দেননি তিনি। এছাড়া নাঈম ৩ ওভারে মাত্র ১৩ রান খরচায় নেন ২ উইকেট।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সিটি ব্যাংক পিএলসি। এনআরবিসির বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ৮১ রানে অলআউট হয় সিটি ব্যাংক। ব্যাট হাতে মামুন ২৬ বলে ২৫ রান এবং রাজু ১৯ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।

এনআরবিসির হয়ে বল হাতে ঝড় তোলেন আবির। ৩.১ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। পাশাপাশি হেলাল ৩ ওভারে ১২ রান দিয়ে ২ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন। ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপুণ্যের জন্য আবির ম্যাচসেরার পুরস্কার জেতেন। আর ব্যাট হাতে ৩টি ছক্কা মেরে ম্যাচের সর্বোচ্চ ছক্কাবাজ হন হেলাল।

ফাইনাল ম্যাচের বিজয়ী দল এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ব্যাংকার্স ক্লাব রাজশাহীর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড ১) আমজাদ হোসেন খান।

বাংলাদেশ বাংক রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. অরুপ হায়দার, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, এনআরবিসি ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, রাজশাহী জোনের প্রধান অসীম কুমার দাস, রাজশাহী শাখার ব্যবস্থাপক আইজ্যাক নিউটন, ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হাবীবসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের আসরের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল সাবেক জাতীয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন ক্লেমন ক্রিকেট একাডেমি। আর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা।

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

প্রথম ম্যাচেই বড় হার

উড়ন্ত শুরু বাংলাদেশের

বাংলাদেশকে ১৬৬ রানে আটকে দিল অস্ট্রেলিয়া

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পেসার ও তিন স্পিনার

গরম-ঘূর্ণির চ্যালেঞ্জ থাকলেও ফেভারিট বাংলাদেশই

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারী দল