হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে শেখ মাহেদি

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দবাংলাদেশ দলে যুক্ত হয়েছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। শনিবার (১৩ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে টানা জয় তুলে নিয়ে স্বাগতিকরা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ফলে শেষ ম্যাচটি হবে সফরকারীদের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই, আর বাংলাদেশের জন্য সিরিজে পূর্ণ আধিপত্য ধরে রাখার সুযোগ।

৩১ বছর বয়সী শেখ মেহেদী এর আগে বাংলাদেশের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। এই সংস্করণে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে, যেখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই।

এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শারীরিক অবস্থা নিয়েও আপডেট দিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, মিরাজ বর্তমানে সুস্থ আছেন। তবে তৃতীয় ওয়ানডেতে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও এক দফা ফিটনেস মূল্যায়ন করা হবে।

দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের একটি বাউন্সারে মাথায় আঘাত পান মিরাজ। এরপর থেকেই শেষ ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও বিসিবির সর্বশেষ বার্তায় আশাবাদী হওয়ার ইঙ্গিত মিলেছে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং শেখ মেহেদী হাসান।

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের

নাঈমের ঘটনায় সরব তামিম, সব ধরনের সহযোগিতার আশ্বাস

নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় বিসিবি-কোয়াবের উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১৬ বছর পর শিরোপা জিতল মোহামেডান

মিরাজকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের দল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

চোটে শেষ বিশ্বকাপ স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাপান অধিনায়কের

টি-টোয়েন্টির নতুন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়

টেস্ট দলে নতুন মুখ পেসার রবিউল