হোম > খেলা > ক্রিকেট

‘আরো ভালো ক্রিকেট আমরা খেলতে পারি’

স্পোর্টস রিপোর্টার

জয় সব সময়ই আনন্দের। তবে চ্যালেঞ্জ জানিয়ে সেই জয় ছিনিয়ে আনার মধ্যে আনন্দের মাত্রা একটু বেশিই থাকে। পাকিস্তানকে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে হারিয়ে বাংলাদেশ সেই ‘সুখই’ খুঁজছে। এ জয়ে সম্মিলিতভাবে পুরো দলের কৃতিত্ব আছে। এমনকি যারা একাদশে ছিলেন না, তাদেরও এ কৃতিত্বের অংশীদার বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানকে হারানোর পর ড্রেসিংরুমে পুরো দলের উদ্দেশে ‘ক্যাপ্টেনস কমেন্টসে’ শান্ত যা বলেছিলেন, তার পুরো অংশ থাকছে এখানে অধিনায়কের জবানিতে

এ জয়টা স্পেশালই। আজকের দিনটি আমাদের এনজয় করা উচিত। আমরা সেভাবে পুরো পাঁচদিন শেষে আজকের দিনটি এনজয় করব। আর কালকে (বুধবার) থেকে আবার নেক্সট টেস্ট ম্যাচের জন্য প্রিপারেশন নিতে যেন মানসিকভাবে প্রস্তুতি নিই। কারণ, পরের টেস্ট খুবই ইম্পরট্যান্ট। আমরা কীভাবে ওদের সঙ্গে খেলব, কত ভালো ক্রিকেট খেলতে পারি বা এর থেকেও ভালো ক্রিকেট খেলতে পারি- সে প্রস্তুতিই আমাদের নিতে হবে।

এ ম্যাচটি জেতার পেছনে একক কারো কোনো ক্রেডিট নেই। পুরো টিম হিসেবে খেলছি আমরা। যে চারজন এ ম্যাচে খেলেনি, ওই চারজনসহ সবারই সমান কৃতিত্ব রয়েছে। এখন আমাদের এ সাফল্যের কনসিসটেন্সিটা দরকার। এ টিমে যে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি-এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। একজন আরেকজনকে রেসপেক্ট করে । কারো ভালো পারফরম্যান্সে খুশি হয়; আবার খারাপ পারফরম্যান্সে কষ্ট পায়। এমন মানসিকতা খুবই ইম্পরট্যান্ট। আমাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা দরকার এবং লম্বা সময় ধরে যদি তা আমরা ধরে রাখতে পারি, তাহলে এটা দলকে অনেক ওপরের দিকে নিয়ে যাবে।

এই টেস্ট ম্যাচে প্রতিপক্ষ অনেক সময় এগিয়ে ছিল। তারপরও আমরা ফাইট ব্যাক করে ঘুরে দাঁড়িয়েছি। প্রথম ইনিংসে আমাদের বোলিং ভালো হয়নি তেমন। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই তাদের জবাব দিয়েছি। এর অর্থ হলো আমাদের অ্যাবিলিটি আছে।

দ্বিতীয় ইনিংসে আমরা যে বোলিংটা করেছি, সেটা যদি আমরা শুরু থেকেই, অর্থাৎ প্রথম ইনিংস থেকেই করতে পারতাম, তাহলে ম্যাচে আমাদের প্রভাবটা আগে থেকেই থাকবে। মাঠে আমাদের কোথায় আরো একটু উন্নতি দরকার, সেদিকে নজর দিতে হবে। আমরা যে পারি, তার প্রমাণ তো পাকিস্তানের বিরুদ্ধে শেষ তিন টেস্টেই প্রমাণিত। এখন এই ভালো খেলার চেষ্টাকে আরো উন্নত ধাপে নিয়ে যেতে হবে।

দ্বিতীয় ইনিংসে আমরা ডিক্লেয়ার্ড করলাম এবং ম্যাচ জিতলাম। এভাবে সাহসী ভঙ্গিতে জেতা- এটাও কিন্তু নতুন এক্সপেরিয়েন্স। এ অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের কাজে দেবে। এভাবে ম্যাচ জিততে পারায় আমাদের অ্যাবিলিটি আছে, সেই বিশ্বাসটা যেন আমরা সবাই রাখি।

পেস-স্পিনের যুগলবন্দিতেই কুপোকাত পাকিস্তান

আলিসের রহস্য স্পিনে বিধ্বস্ত গাজী গ্রুপ, প্রাইম ব্যাংকের বড় জয়

বোর্ড নির্বাচনের কমিশন গঠন করল বিসিবি

মিরপুরের স্কোয়াড নিয়েই সিলেট মিশনে বাংলাদেশ

চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : মাসুদ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস

শান্ত-নাহিদে মুগ্ধ কামরান, ধুঁয়ে দিলেন শান মাসুদদের

টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগসহ আরও যত খেলা

ব্যাট হাতে শান্ত এখন অশান্ত

আবারও মিরপুরে নাহিদের গতিঝড়