হোম > খেলা > ক্রিকেট

করাচির কাছে হারল মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক

দারুণ বোলিং করেছে মোস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স। বাংলাদেশের বাঁহাতি এ পেসার ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেছেন ১ উইকেট। চারে নেমে বাংলাদেশের ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ১২ বলে করেছেন ১২ রান।

কিন্তু করাচি কিংসের (১৩১/৬) কাছে ৪ উইকেটে হেরে গেছে তাদের দল লাহোর কালান্দার্স (১২৮/৯)। মোস্তাফিজুর প্রথম বল হাতে তুলে নেন অষ্টম ওভারে। ওই ওভারে মাত্র ১ রান দিয়ে সাদ বেগকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান এই বাঁহাতি পেসার। প্রান্ত বদলে ১১তম ওভারে আবারও আক্রমণ করে দেন ৫ রান।

মোস্তাফিজ ফের বোলিংয়ে আসেন ১৭তম ওভারে। এবারও মাত্র ৫ রান দেন কাটার মাস্টার। তবে ১৯তম ওভারে সবচেয়ে রান দিয়ে ফেলেন মোস্তাফিজ। এবার খরচ করেন ৯ রান। ২৪ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন আবদুল্লাহ শফিক।

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত

দুই সেঞ্চুরির দিনে মুরাদের ৪ উইকেট

ব্যাটিং ও বোলিংয়ে 'আরেকটু ভালো' করতে না পারার আক্ষেপ শান্তর

হোয়াইটওয়াশে চোখ ওয়েস্ট ইন্ডিজের

কামিন্দুর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় পুঁজি, পাকিস্তানের লক্ষ্য ৩২৬

যুব এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা