হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ড ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে আয়োজিত এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

এবারের আসরে বাংলাদেশ দল জায়গা পেয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ পার হয়ে আসা একটি দল। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আরেকটি সুপার সিরিজ খেলা দলকে।

আগামী ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের এই মহাআয়োজন। এর ঠিক পরের দিন, অর্থাৎ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর, কেপটাউনে অস্ট্রেলিয়া–ভারত ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত–পাকিস্তানের লড়াই। ১০ অক্টোবর জোহানেসবার্গে একে অন্যকে মোকাবিলা করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

নতুন রূপের বিশ্বকাপে প্রথমে হবে তিন দলের ‘সুপার সিরিজ’। তিনটি ম্যাচ হবে ২, ৪ ও ৬ অক্টোবর। এই পর্বের বিজয়ী দল জায়গা করে নেবে মূল গ্রুপ পর্বে।

২০২৭ বিশ্বকাপের ১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় খেলা হবে একটি ভেন্যুতে। আফ্রিকার মাটিতে ২৪ বছর পর ফিরছে পুরুষদের ওয়ানডে ক্রিকেটের বিশ্বমঞ্চ।

সুপার সিরিজ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর। ১৪ দলের এই বিশ্বকাপে হবে সব মিলিয়ে ৫৭ ম্যাচ।

বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:

৮ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড

১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

১৯ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম সুপার সিরিজ থেকে আসা দল

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় বদল আনল আইসিসি

বৃষ্টি আইনে শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

‘আজ মুস্তাফিজ ৩ উইকেট পেলে এই প্রশ্ন করতেন না’

স্বর্ণের স্বপ্ন খুইয়ে এখন ব্রোঞ্জের আশায় বাংলাদেশ

ছোট পর্দায় বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচের সঙ্গে থাকছে ফুটবলের রোমাঞ্চ

আজ সেমিফাইনাল, জিতলেই পদক

গিলের দ্বিশতকে ভারতের রেকর্ডময় জয়

ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে বিসিবি