হোম > খেলা > ক্রিকেট

আইসিসির প্রাইজমানির চেয়ে বেশি বোনাস হিসেবে পাচ্ছে ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দলকে আইসিসি সব মিলিয়ে দিয়েছে ১ কোটি ৩৫ লাখ ডলার প্রাইজমানি। অর্থ পুরস্কারটা ভারতীয় মুদ্রায় ১২৩ কোটি ৯৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬৪ কোটি ২৫ লাখ টাকা। ভারত এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩০ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় পরিমাণটা প্রায় ২৭ কোটি ৫৪ লাখ রুপি।



সূর্যকুমার যাদবের দল অর্থ পুরস্কার পাচ্ছে আরও। আজ চ্যাম্পিয়নদের জন্য ১৩১ কোটি রুপি (প্রায় ১৭৩ কোটি ৫৯ লাখ টাকা) আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তার মানে টি-টিয়েন্টি বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানির চেয়েও বেশি আর্থিক পুরস্কার সূর্যকুমারদের দিতে যাচ্ছে বিসিসিআই।


বার্বাডোজে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মাদের ১২৫ কোটি রুপি অর্থ পুরস্কার দিয়েছিল বিসিসিআই। গত বছর চ্যাম্পিয়নস ট্রফি জিতে ৫৮ কোটি রুপি অর্থ পুরস্কার পেয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। আর গত বছর নারী বিশ্বকাপ জেতা খেলোয়াড়দের ৫১ কোটি রুপি অর্থ পুরস্কার দিয়েছে বিসিসিআই।



বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আইসিসি ২০২৬ ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারত দলকে ১৩১ কোটি রুপি অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সফলভাবে শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে এই টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফিও ধরে রাখল তারা। পাশাপাশি আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জিতল ভারত, যা এ সংস্করণের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি হিসেবে তাদের অবস্থান আরও শক্ত করল।’

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের