হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

মাত্র সাত দিন আগে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে ৪২৯ রান তাড়া করে ইতিহাস গড়ে জিতেছিল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজে আবারও মুখোমুখি হয়েছিল এই দুদল। ৩৮৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে প্রায় আরেকটি রূপকথার জন্ম দিতে চলেছিল লঙ্কানরা। তবে শেষ মুহূর্তে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে আর লঙ্কা-কাণ্ড ঘটানো সম্ভব হয়নি। ১৭ বলের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৫৫ রানে হেরে ত্রিদেশীয় টুর্নামেন্টের লিগ পর্ব শেষ করল শ্রীলঙ্কা।

লাহোরে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ ব্যাটাররা চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। ওপেনার বেন ডাকেট উপহার দেন এক অনবদ্য ইনিংস। ১৩২ বলে ২৪টি চারের সাহায্যে তিনি করেন দুর্দান্ত ১৬৭ রান। এছাড়া তার সঙ্গে উদ্বোধনী জুটিতে টম ব্যান্টন যোগ করেন ৭৪ রান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৮৬ রান সংগ্রহ করে শক্তিশালী সংগ্রহ দাঁড় করায় আগেই ফাইনাল থেকে ছিটকে পড়া ইংল্যান্ড।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। পবন রত্নায়েকে ও অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে জয়ের পথেই ছিল দলটি। পবন রত্নায়েকে ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৮ রানের চমৎকার এক স্কোর গড়েন নেন। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৭১ বলে ৮ চার ও ৫ ছক্কায় খেলেন ৮৯ রানের দারুণ এক ইনিংস। ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ রান তুলে জয়ের সুবাস পাচ্ছিল লঙ্কানরা।

জয়ের সুবাস পাওয়া ম্যাচটি থেকেই শুরু হয় অবিশ্বাস্য ব্যাটিং ধস। ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ের পর পরের ওভারে রানআউট হন দুনিত ভেল্লালাগে। এরপর সেঞ্চুরিয়ান রত্নায়েকে ও আশিতা ফার্নান্ডোকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন লিয়াম ডসন। শেষ পর্যন্ত স্যাম কারেনের করা পরের ওভারের প্রথম বলে ঈশান মালিঙ্গা বোল্ড হলে ৩৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

শেষে ৫৫ রানের সান্ত্বনার জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে ইংল্যান্ড। এই ম্যাচের পর আগামী শনিবার লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৩৮৬/৫, ৫০ ওভার।

শ্রীলঙ্কা: ৩৩১/১০, ৪৫.১ ওভার।

ফল: ইংল্যান্ড ৫৫ রানে জয়ী।

ম্যাচসেরা : বেন ডাকেট।

কেপটাউনে স্বস্তিতে অস্ট্রেলিয়া

সিরিজ জিতল আফগানরা

মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি'অর অব অলটাইম’ জয় রোনালদোর

এনপিএলে সাইফের অলরাউন্ড নৈপুণ্য

‘সোনার ডিম পাড়া হাঁস’ নাহিদকে নিয়ে সতর্কবার্তা বিশপের

তাইজুল-মিরাজের দাপটে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

এক ঘণ্টা বন্ধের পর খেলা শুরু

বৃষ্টি এবং আলোর স্বল্পতায় খেলা বন্ধ

ক্যাম্পবেলের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের দারুণ জবাব

চোট নিয়ে লিটন মাঠের বাইরে, বদলি কিপার জাকের আলী