হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কায় লড়াইটা ভিন্ন হবে

মাইকেল ক্লার্ক

আমি বরাবরই বলে এসেছি, পাকিস্তানের বিপক্ষে ভারতই ম্যাচটি জিতবে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, ভারতের বিপক্ষে খেলার যে বাড়তি স্নায়ু চাপ, সেটি সামলে উঠতে পারছে না পাকিস্তান। এবার মাঠের বাইরে কিছু সমস্যা উতরে এসেছে তারা। এমনকি এই ম্যাচটি হবে কি না—সেটি নিয়ে ছিল বিস্তর আলোচনা। যদিও বিষয়টি তাদের কোনো সহায়তা করবে না।

আমি মনে করি, ম্যাচটিতে ভারতই দাপট দেখাবে। কারণ, তারা সেরা ফর্মে আছে। পাকিস্তান সেরা অবস্থানে নেই। তাদের সেরাটা দেখাতে হবে। জিততে হলে তাদের অবশ্যই সেরা খেলাটাই খেলতে হবে। ভারত যদি কিছু ভুল করে, তাতেই তারা জিততে পারবে। তাই আমি বলব, ম্যাচটিতে ভারতই পাকিস্তানকে হারাবে।

অবশ্য ম্যাচটি সহজ হবে না। ভারতের কন্ডিশনে খেলা আর শ্রীলঙ্কার মাঠে খেলার বিষয়টি এক নয়। এখানকার পিচে অনেক বেশি টার্ন ও ধীর গতির হবে। তাই মনে হচ্ছে, বড় স্কোর দেখতে পাওয়া যাবে না। ১৯০ রান হবে চ্যালেঞ্জিং স্কোর। ভারত-পাকিস্তান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে কথা চালাচালি হচ্ছে, তাতে ম্যাচটির আকর্ষণ আরো বাড়ছে।

আগে পাকিস্তানও জিতেছে। ভারতও দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই, বিশ্বকাপে এটি অনেক বড় ম্যাচ। সাম্প্রতিক যে প্রচার হয়েছে ম্যাচটির, তাতে সবার মাঝে আগ্রহের মাত্রা আরো বেড়ে গেছে। এখন বিশ্বকাপে এই ম্যাচটি ঘিরেই সব আলোচনা।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ