হোম > খেলা > ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলা এই ডানহাতি পেসার আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন রুবেল।

অবসরের ঘোষণা দিয়ে রুবেল বলেন, জাতীয় দলের জার্সিতে খেলা ছিল তার সবচেয়ে বড় আবেগের জায়গা। তবে একসময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর বাস্তবতা মেনে নেওয়াই ছিল স্বাভাবিক সিদ্ধান্ত। সেই ভাবনা থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভক্তদের উদ্দেশে রুবেল বলেন, আগামীতেও তাদের ভালোবাসা ও সমর্থন তার পাশে থাকবে—এটাই তার বিশ্বাস।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করে রুবেল হোসেন খেলেছেন ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ইয়র্কারে ম্যাচ জেতানোর মুহূর্ত এখনো জ্বলজ্বলে।

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি

ঈদের শুভেচ্ছার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের বার্তা তাসকিনের

ত্যাগের ঈদে শুভেচ্ছা বার্তা তামিম-মিরাজদের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন