হোম > খেলা > ক্রিকেট

তামিমকে অভিনন্দন বিসিসিআই সহসভাপতির, ইতিবাচক সম্পর্কের আভাস

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও মিলতে শুরু করেছে প্রতিক্রিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন নেতৃত্ব আসার পর তাকে স্বাগত জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাজীব শুক্লা তামিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটেও পড়েছিল। বিশেষ করে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া। তাতে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কেও তৈরি হয় শীতলতা।

এই পরিস্থিতিতে তামিম ইকবালকে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার অভিনন্দন বার্তা নতুন এক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, একে দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা যেতে পারে।

এখনই আইনি পথে হাঁটবেন না বুলবুল

মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

বিসিবিতে অস্থিরতা, ‘সার্কাস’ দেখছেন আফতাব

নেইমারকে বিশ্বকাপ খেলাতে সান্তোসের তোড়জোড়

আমিনুলের চেয়ারে তামিম ইকবাল

অ্যাডহক কমিটির সদস্য হলেও নির্বাচন করা যাবে: তামিম

অ্যাডহক কমিটিকে অবৈধ বলছেন বুলবুল, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

১১ সদস্যের এডহক কমিটির প্রধান তামিম ইকবাল

তিন মাসের মধ্যে হবে বিসিবি নির্বাচন

ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ