হোম > খেলা > ক্রিকেট

বাবর আজমে সমাধান খুঁজছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

লড়াইয়ে পিছিয়ে পড়লে নুয়ে পড়া দলকে উজ্জীবিত করতে সাধারণ দুটি কৌশল প্রয়োগ করা হয়। প্রথমত, অনুপ্রেরণামূলক বক্তব্য। দ্বিতীয়ত, দলের শক্তি বৃদ্ধি।

টেস্ট সিরিজে ০-১ এ পিছিয়ে থাকা পাকিস্তান দল আপাতত দ্বিতীয় কৌশল নিয়েই সিলেট টেস্টে নামছে। দলের শক্তি বাড়াতে এই টেস্টের একাদশে রাখছে তারা বাবর আজমকে। পাকিস্তান কোচ সরফরাজ আহমেদ সিলেট টেস্টের একাদশ প্রসঙ্গে গতকাল বলছিলেন, টসের পরে আমরা একাদশ জানাব। তবে বাবর আজম এই টেস্ট খেলার জন্য ফিট। ঢাকা টেস্ট শুরুর দিন সকালের অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় বাবর আজম সেই টেস্ট মিস করেন। পরের পাঁচদিন ড্রেসিংরুমে বসে তাকে দলের হার দেখতে হয়েছে। ১০৪ রানে সেই টেস্ট হারের পর সিরিজ বাঁচাতে পাকিস্তান উঠেপড়ে লেগেছে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজমকে নিয়েই সিলেট টেস্টে নামছে পাকিস্তান।

প্রশ্ন হলো বাবর আজম এখন কেমন ফর্মে আছেন? পিসিএলে বেশ ভালো ফর্ম দেখিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তবে টেস্ট ক্রিকেটে বাবর আজম ফর্ম তো দূরের কথা, পেছনের ৩০ ইনিংসে তার কোনো সেঞ্চুরি নেই! এমন একজনের ওপর নির্ভর করে টেস্ট সিরিজ বাঁচানোর চেষ্টায় নেমেছে পাকিস্তান। এই প্রশ্নে পাকিস্তান কোচ সরফরাজ আহমেদ জানালেন, ‘বাবর ইনজুরি মুক্ত হয়েছে। খেলার জন্য ফিটনেস পেয়েছে এটা আমাদের জন্য অনেক ইতিবাচক। পিসিএলে সে টেকনিক্যালি খুবই দক্ষতা দেখিয়েছে। মানসিকভাবেও সে শক্তপোক্ত ও ফ্রেশ আছে। তাকে দলে পেয়ে আমরা খুশি।’

-কী বুঝলেন, বাবর আজমের মধ্যেই সিরিজ বাঁচানোর সমাধান খুঁজছে পাকিস্তান।

দুই বছর আগে সরফরাজ আহমেদ যখন পাকিস্তান দলের খেলোয়াড় ছিলেন সেই সিরিজ বাংলাদেশ রাওয়ালপিন্ডির মাটিতে ২-০ তে জিতেছিল। এবার কোচ হিসেবে খেলতে এসেও ২-০ তে সিরিজ হারের শঙ্কায় সরফরাজ। পাকিস্তানজুড়ে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এই অনিশ্চয়তা ও বাস্তবতা মেনে নিয়ে পাকিস্তান কোচ বললেন, ‘আমরা ভালো খেলতে না পারলে তো সমালোচনা হবেই। আশা করছি, এই টেস্টে অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটারসহ দলের সবাই ভালো ক্রিকেট খেলবে।’

ঢাকা টেস্টে হারের কারণ কাটাছেঁড়া করে দলের ব্যাটিং-বোলিং উভয় বিভাগকেই দুষছেন পাকিস্তান কোচ। বললেন, ‘বোলারদের লেন্থের ব্যাপারে আরো সচেতন এবং শৃঙ্খল হতে হবে এবং ব্যাটারদের আরো ধৈর্য নিয়ে সময় পার করতে হবে।’

পাকিস্তান দলের দুর্বলতার ফাঁকফোকর এত বেশি যে, সব ফাটল বন্ধ করাও কষ্টসাধ্য।

ওয়ানডেতে ফিরছেন না মুশফিক

ম্যাচ হারের পর শাস্তি পেল পাকিস্তান

অস্ট্রেলিয়া সফর নিয়ে রোমাঞ্চিত মুশফিক, পেস আক্রমণে ভরসা

টেস্ট ক্রিকেটই মুশফিকের আবেগ, লক্ষ্য আরও কিছু স্মরণীয় জয়

এখন নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির মাসসেরা নাহিদ

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি

পেস-স্পিনের যুগলবন্দিতেই কুপোকাত পাকিস্তান

‘আরো ভালো ক্রিকেট আমরা খেলতে পারি’

আলিসের রহস্য স্পিনে বিধ্বস্ত গাজী গ্রুপ, প্রাইম ব্যাংকের বড় জয়