হোম > খেলা > ক্রিকেট

বিকল্প টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক করার আশায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নেই কোনো ক্রিকেটীয় ব্যস্ততা। ক্রিকেটারদের মাঠে রাখতে তাই বিকল্প টুর্নামেন্ট মাঠে নামাচ্ছে বিসিবি। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে তিন দলের এই টুর্নামেন্ট। জাতীয় দল ও এর আশপাশে থাকা ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে এ টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। প্রতিযোগিতামূলক এক টুর্নামেন্ট আয়োজন করতে কোনো কিছুর কমতি রাখতে চায় না বিসিবি।

এ নিয়ে আজ রাতে বিশেষ সভা করেছে বিসিবি। সেই সভা শেষে জানা গেছে, এ টুর্নামেন্ট মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবেন দর্শক। এছাড়া ক্রিকেটারদের জন্য আকর্ষণীয় পরিমাণে ম্যাচ ফি ও অংশগ্রহণ ফি রাখার সিদ্ধান্তও হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ ফেব্রুয়ারি। তিন দল একবার করে প্রতি দলের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজন করা হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি আর ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই আয়োজন করা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ টুর্নামেন্ট সামনে রেখে নতুন স্পনসরের খোঁজ শুরু করেছে বিসিবি। শেষ পর্যন্ত স্পনসর না পাওয়া গেলে নিজস্ব অর্থায়নে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানা গেছে।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান