হোম > খেলা > ক্রিকেট

দুই দফায় বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ রোববার ভোরে বাংলাদেশে পা রাখার কথা পাকিস্তান দলের প্রথম বহরের। আগামীকাল ভোর ৪টায় ঢাকায় পা রাখার পর সোমবার ভোরে দ্বিতীয় বহরের ঢাকায় পা রাখার কথা। মূলত পিএসএল ফাইনালের কারণে দুই দফায় ভাগ হয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান দল। আজ ভোরে ঢাকায় পা রেখে পাকিস্তান দল সোমবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী ৮ মে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ ম্যাচ শুরু হবে আগামী ১৬ মে।

এই টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাকি ক্রিকেটাররা আগামী পরশু থেকে লাল বলের অনুশীলনে যোগ দেবেন।

পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, গাজী ঘোরি, বাবর আজম, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস, কামরান গোলাম, সালমান আলী আঘা, আমাদ বাট, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, খুররম শাহজাদ এবং মোহাম্মদ আব্বাস।

ছোট পর্দায় শান্ত-জ্যোতিদের ম্যাচের সঙ্গে থাকছে লিভারপুল-ম্যানসিটির হাইভোল্টেজ লড়াই

রেনশের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দারুণ প্রত্যাবর্তন

নাঈম-মোসাদ্দেকের সেঞ্চুরি, মাহেদীর ছয় উইকেট

আফগানদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জমে উঠছে আবুধাবি টেস্ট

মালিকের ফিফটিতে ভালো শুরু আফগানিস্তানের

চমক নিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ব্যাটিং ধসের পর ৩৪৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ভিসা জটিলতায় ওমান যাত্রা স্থগিত অনূর্ধ্ব-১৯ দলের

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ২৫০ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা